হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. আলমোজাদ্দেদী আলফেছানী

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১৩(১) অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করবেন।

নিয়োগসংক্রান্ত শর্তে উল্লেখ করা হয়, প্রো-ভিসি হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। একই সাথে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করবেন এবং ভাইস চ্যান্সেলর প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করবেন। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে শিক্ষকতা ও গবেষণায় যুক্ত থাকা ড. আলফেছানী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। একই বিভাগ থেকে তিনি বি.এসসি (সম্মান) ও এম.এসসি (থিসিস) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন এবং পরবর্তীতে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

গবেষণাক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্সের ‘অ্যাসোসিয়েট ফেলো’ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ সেনাবাহিনীর ‘ক্যাপস্টোন ফেলো’ নির্বাচিত হন। বর্তমানে তিনি আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা সাময়িকী বাংলাদেশ জার্নাল অব প্ল্যান্ট ট্যাক্সোনমি-এর প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ পর্যন্ত তার শতাধিক দেশি-বিদেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং প্রকাশিত হয়েছে ছয়টি আন্তর্জাতিক বই। তার তত্ত্বাবধানে চারজন গবেষক পিএইচডি এবং ৪০-এর বেশি শিক্ষার্থী এম.এসসি ডিগ্রি অর্জন করেছেন।

গবেষণায় তিনি বিশ্বে প্রথমবারের মতো ১৬টি নতুন শৈবাল প্রজাতি, একটি নতুন পদ্ম প্রজাতি এবং একটি পতঙ্গভুক উদ্ভিদের আবিষ্কার করেন। এছাড়া শৈবালভিত্তিক পানি বিশুদ্ধকরণ ন্যানো-ফিল্টার, সুপার ক্যাপাসিটর ও বায়োসেন্সর উদ্ভাবনের মাধ্যমে পরিবেশ ও জৈবপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

প্রশাসনিক ও সাংগঠনিক ক্ষেত্রেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সাবেক সম্পাদক এবং বর্তমানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া জীববিজ্ঞান অনুষদের সাদা দলের সাবেক আহ্বায়ক, ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের সাবেক মহাসচিব এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি তিনি ৪০টিরও বেশি সামাজিক, সেবা ও গবেষণামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা