হোম > শিক্ষা > ক্যাম্পাস

হাসিনার ফাঁসির রায়ে ঢাবিতে ‘ভূরিভোজ’

প্রতিনিধি, ঢাবি

জুলাই হত্যাকাণ্ডের অপরাধে দণ্ডপ্রাপ্ত পতিত শেখ হাসিনার ফাঁসির রায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে টিএসসির সবুজ চত্বরে দেখা যায়, সেখানে চলছে ‘ভূরিভোজ’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ভূরিভোজের অংশ হিসেবে টিএসসিতে দুইটি গরু ও দুইটি খাসি জবাই করা হয়।

একপাশে স্টেজে গান পরিবেশন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, অন্যপাশে ক্যান্টিন ও চত্বর জুড়ে খাবার বিতরণ চলছে। পুরো এলাকা শিক্ষার্থীদের ভিড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশেই টানানো হয়েছে ‘খুনি হাসিনার ফাঁসির রায় সম্পর্কে মন্তব্য’ শীর্ষক একটি হোয়াইট বোর্ড। সেখানে শিক্ষার্থীরা নিজের অনুভূতি লিখে জানাচ্ছেন সমর্থন, ক্ষোভ, উচ্ছ্বাসসহ নানা প্রতিক্রিয়া।

আয়োজকদের একজন তানভীর আল মামুন বলেন, “গতকাল শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। সেই উপলক্ষে ফ্যাসিবাদ-বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিল, তাদের সবাইকে একসঙ্গে নিয়ে আজকের এই ভূরিভোজন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি। দল-মত নির্বিশেষে সকল শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রায় ৩ হাজার মানুষের জন্য আয়োজন করেছি, সব টাকা এসেছে গণফান্ডিং থেকে।”

সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী আনারুল হক বলেন, “১৬ বছর ধরে হাসিনার পৈশাচিকতা আমরা দেখেছি। এখন তার ফাঁসির রায় আমাদের শুধু আনন্দই দিচ্ছে না, পৈশাচিক আনন্দ দিচ্ছে। তাই এই অনুষ্ঠানে আসছি।”

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা

শাবিপ্রবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল

চবির রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

মানারাত স্টেম ফেস্টে পুরস্কৃত খুদে বিজ্ঞানীরা, উদ্ভাবনে মানবকল্যাণের বার্তা

ঢাবির মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

কক্সবাজারে রিসোর্টে আগুন, প্রাণ গেল জবি শিক্ষার্থী নাবিলার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি

আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাসে সম্প্রীতি রক্ষায় জবি ছাত্রদলের আহ্বান