হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাবি ছাত্র উপদেষ্টাকে ছাত্রদল নেতার হুমকি, শিবিরের নিন্দা

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলামকে শাখা ছাত্রদলের সহসভাপতি মো. শরিফুল ইসলামের হুমকির অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।

রোববার দুপুরে শাখা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীব স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি মুজাহিদ ফয়সাল ও সেক্রেটারি মেহেদী হাসান এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘রাবি ছাত্রদলের সহসভাপতি মো. শরিফুল ইসলাম যেভাবে “শিক্ষক শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে” বলে প্রকাশ্যে হুমকি দিয়েছেন, তা অত্যন্ত ন্যক্কারজনক। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে এভাবে হুমকি দেওয়া শুধু অনাকাঙ্ক্ষিত ঘটনাই নয়, বরং সন্ত্রাসী ও উগ্রবাদী আচরণের নামান্তর।’

নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে একটি সুন্দর, সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ সবারই প্রত্যাশা ছিল। বিশ্ববিদ্যালয় তথা সারা দেশে ভিন্নমত থাকবে, আলোচনা-সমালোচনা হবে যৌক্তিকভাবে। কিন্তু পুরোনো স্বৈরাচারী কায়দায় শক্তি প্রদর্শন ও ক্ষমতার দাপট দেখানো কোনোভাবেই কাম্য নয়। এতৎসত্ত্বেও একজন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেওয়া পুরোনো ফ্যাসিবাদী শাসনামলের স্বেচ্ছাচারীতারই বহিঃপ্রকাশ।’

নেতৃবৃন্দ আরও বলেন, রাবি ছাত্র উপদেষ্টার সঙ্গে ছাত্রদল নেতার এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ স্পষ্টভাবে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করবে। ভিন্নমত দমন ও দখলদারিত্বের বহিঃপ্রকাশ ঘটানো উক্ত ছাত্রদল নেতার এই উদ্ভট আচরণের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

প্রসঙ্গত, শুক্রবার (২৪ এপ্রিল) ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলামের এক ফেইসবুক পোস্টে এ মন্তব্য করেছিলেন ছাত্রদল নেতা। এর পরই বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।

জেডএম

ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা

শহীদ আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের সাহসী প্রতীক: ত্রাণমন্ত্রী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক, ১ শিক্ষার্থী

নিকাব পরিহিত শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, ৭ দফা দাবি ছাত্রী সংস্থার

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ৩ বিশেষ কোর্স: ইউজিসি সদস্য ড. মামুন

চুয়েটে নতুন উপাচার্য আসার খবরে ফটকে তালা দিয়ে শিক্ষার্থীদের অবস্থান

ঘেরাও করে পদত্যাগপত্রে সই, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল উপাচার্যের কক্ষ

নিকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি