হোম > শিক্ষা > ক্যাম্পাস

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী

প্রতিনিধি, রাবি

ফাইল ছবি

দীর্ঘ সাড়ে ছয় বছর পর একসঙ্গে তিন শিক্ষাবর্ষের (২০১৯, ২০২০ ও ২০২১) ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য চূড়ান্তভাবে মনোনীতদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ জন শিক্ষার্থীর তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৮ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন।

সোমবার ইউজিসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০১৯ শিক্ষাবর্ষে ৯ জন, ২০২০ শিক্ষাবর্ষে ৯ জন এবং ২০২১ শিক্ষাবর্ষে ১০ জন শিক্ষার্থী এ মর্যাদাপূর্ণ পদকের জন্য মনোনীত হয়েছেন।

২০১৯ শিক্ষাবর্ষে মনোনীত ৯ শিক্ষার্থী:

আরবি বিভাগের হাসমতুল্লাহ, আইন বিভাগের আফসান এলাহী, পরিসংখ্যান বিভাগের মো. কাদেরী কিবরিয়া, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের রমজান আলী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মোস্তাকিম খান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ইসরাত জাহান এলা, এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের সুমাইয়া আফসানা সুমি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. শরীফুল ইসলাম এবং গ্রাফিক ডিজাইন, ক্রাফটস অ্যান্ড হিস্ট্রি অব আর্ট বিভাগের মনিকা অ্যামেলিয়া।

২০২০ শিক্ষাবর্ষে মনোনীত ৯ শিক্ষার্থী

ইসলামিক স্টাডিজ বিভাগের শাহিদুল্লাহ, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মোছা. মরিয়ম খাতুন, মার্কেটিং বিভাগের শামীমা ফাসমিন শান্তা, অর্থনীতি বিভাগের মোছা. ইসরাত জাহান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের মোবাশ্বিরা আনজুম, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের মোছা. আজমিরা খাতুন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. জাবিদ হাসান, গ্রাফিক ডিজাইন, ক্রাফটস অ্যান্ড হিস্ট্রি অব আর্ট বিভাগের খাদিজাতুল কুবরা এবং মেডিকেল সায়েন্সেস বিভাগের অতুল মহার্জন।

২০২১ শিক্ষাবর্ষে মনোনীত ১০ শিক্ষার্থী:

সংগীত বিভাগের সমরেন্দ্র নাথ দাস, আইন বিভাগের মোছা. জান্নাতুন নাঈম মিতু, ফার্মেসি বিভাগের মোছা. জান্নাতুল মাওয়া, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মো. নাহিদ হাসান বাধন, সমাজবিজ্ঞান বিভাগের মোছা. হোসনে আরা বেগম, প্রাণিবিদ্যা বিভাগের আল-আমিন, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের রাবেয়া বসরী, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শেখ হাসিব চেরাগী, পেইন্টিং, ওরিয়েন্টাল আর্ট অ্যান্ড প্রিন্টমেকিং বিভাগের মুনমুন নাহার এবং মেডিকেল সায়েন্সেস বিভাগের সোমি রওনিয়ার।

নীতিমালা অনুযায়ী, পদকের জন্য মনোনীত প্রত্যেক শিক্ষার্থীকে ২২ ক্যারেট মানের ৪.৫ গ্রাম সোনা ও ১০ গ্রাম রুপার সমন্বয়ে প্রস্তুতকৃত একটি স্মারক পদক এবং একটি সনদপত্র প্রদান করা হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের একাডেমিক ভালো ফলাফলে উৎসাহিত করার লক্ষ্যে ২০০৫ সাল থেকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ চালুর উদ্যোগ নেয় ইউজিসি। অনার্স পর্যায়ে প্রতিটি অনুষদে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারীদের এই সম্মাননা দেওয়া হয়। প্রথম দিকে কেবল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এ পদকের অন্তর্ভুক্ত থাকলেও ২০১৮ সালে নীতিমালা সংশোধন করে স্থায়ী সনদপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকেও এর আওতাভুক্ত করা হয়। সর্বশেষ ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি ২০১৮ সালের স্বর্ণপদক প্রদান করা হয়েছিল।

আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা বৃত্তি পেলেন ঢাবির ৭ শিক্ষার্থী

কামিল পরীক্ষার ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাকৃবির ১৩ শিক্ষার্থী

রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

শিক্ষার্থীর স্বপ্নপূরণেই আনন্দ অধ্যাপক বাহানুরের

জড়িত ৭ ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ

চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের ৪ বই চুরি করে বিক্রির অভিযোগ

‘বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা’ ব্যানার টাঙানোয় ইবি ছাত্রশক্তির আহ্বায়ককে শোকজ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে হাবিপ্রবিতে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান

গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন বাকৃবির অধ্যাপক ড. বাহানুর রহমান