হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাজনীতিবিদরা মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছেন

ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমার অভিযোগ

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা অভিযোগ করেছেন, রাজনীতিবিদরা মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণ করছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের সাম্প্রতিক মন্তব্য—‘ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় পরিণত হয়েছে’—সম্পর্কেও কড়া সমালোচনা করেছেন সর্বমিত্র চাকমা। তিনি বলেন, ‘এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি অপমান নয় বরং আলিয়া ও কওমী মাদ্রাসার কোটি কোটি ছাত্র-ছাত্রীকেও অপমান করা হয়েছে। যারা মনে করেন ‘মাদ্রাসা ট্যাগ’ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে অপমান করা যায়, তারা নিজেরাও মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি কেমন বৈষম্য করেন তা সহজেই অনুমেয়।’

ডাকসুর এ সদস্যের মতে, দেশের মূলধারার রাজনীতিবিদরা যখন প্রকাশ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ঘৃণা, বিদ্বেষ ও বৈষম্যের রাজনীতি করেন, তখন সমাজে নিন্দার ঝড় ওঠে না—যা ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে শঙ্কা তৈরি করে।

সর্বমিত্র চাকমা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘মাদ্রাসার শিক্ষার্থীদের মত বাংলাদেশের প্রান্তিক অঞ্চলের জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের একজন সদস্য হিসাবে আমি মার্জিনালাইজেশনের বেদনা খুব স্পষ্টভাবেই বুঝতে পারি। যারা মাদ্রাসা নিয়ে ঘৃণা ছড়ায়, তারাই আমাদের স্বকীয়তা ও সংস্কৃতি মুছে ফেলে বাঙালি হয়ে যেতে বলে।’

আমির হামজার অতিরঞ্জিত বক্তব্য প্রসঙ্গে পোস্টে তিনি আরও লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে আজান বন্ধ থাকার অভিযোগকে ভিত্তিহীনভাবে প্রচার করছেন জামায়াতে ইসলামী থেকে সংসদ সদস্য পদে মনোনয়নপ্রাপ্ত ওয়াজকারী আমির হামজা। হামজা দাবি করেছেন, শিবির ডাকসুতে জয়লাভ করার পর সেসব হলে আজান চালু হয়েছিল।

সর্বমিত্র এ বক্তব্যকে ‘মিথ্যা’ আখ্যায়িত করে বলেন, ‘হাসিনার দুঃশাসনের আমলে জসিমউদ্দিন হল ও সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রলীগ আজান দিতে বাধা দিলেও জুলাই বিপ্লবের পর তা দূরীভূত হয়। তবে মুহসীন হলে এরকম কোনো বাঁধার তথ্য জানা যায়নি। সাম্প্রতিক ডাকসু নির্বাচনের সাথেও আজান চালুর কোনো সম্পর্ক নেই।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের মিথ্যা দাবি আসলে হাসিনা আমলের কাঠামোগত ইসলামবিদ্বেষকে হালকা করে দেখায় এবং হাসির খোরাকে পরিণত করে। একটি রাজনৈতিক দলের সংসদ সদস্য পদপ্রার্থী যখন এ ধরনের বক্তব্য দেন, তখন দলের নীতিনির্ধারক যারা তাকে মনোনয়ন দিয়েছেন তাদের প্রজ্ঞা নিয়েও প্রশ্ন ওঠে।’

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা

শাবিপ্রবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল

চবির রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

মানারাত স্টেম ফেস্টে পুরস্কৃত খুদে বিজ্ঞানীরা, উদ্ভাবনে মানবকল্যাণের বার্তা

ঢাবির মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

কক্সবাজারে রিসোর্টে আগুন, প্রাণ গেল জবি শিক্ষার্থী নাবিলার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি

আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাসে সম্প্রীতি রক্ষায় জবি ছাত্রদলের আহ্বান