হোম > শিক্ষা > ক্যাম্পাস

সিকৃবিতে সিলেট মুক্ত দিবস পালন

সিলেট ব্যুরো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার (১৫ ডিসেম্বর) সিলেট মুক্ত দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের বাণী প্রচার, আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উৎযাপন কমিটি।

কমিটির সদস্য প্রফেসর ড. মু. রাশেদ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার।

এসময় ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-এলাহী, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা, প্রক্টর প্রফেসর ড. মো. জসিম উদ্দীন আহম্মদ।

সিলেট মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে শহিদ মিনারের সামনে এসে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনের সম্মুখে অবস্থিত শহিদ মিনারে কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ভাইস চ্যান্সেলরের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আলোচনা সভা শেষে শহিদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন।

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল

এইচএসসিতে এক বা দুই বিষয়ে ফেল, এক মাসের মধ্যে আবার পরীক্ষা

ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ

রোববার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, কীভাবে করবেন

এইচএসসিতে পাসের হার ১০ বছরে সর্বনিম্ন

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসির ফল প্রকাশ বেলা ১১টায়, জানা যাবে যে ৩ উপায়ে

বাকৃবিতে ইয়াসের উদ্যোগে জাতীয় ‘নেক্সকো ২০২৬’ অনুষ্ঠিত

বাউবি থেকে এমএসএস ডিগ্রি অর্জনকারী প্রথম তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী

দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়