হোম > শিক্ষা > ক্যাম্পাস

ধর্ষণ, হত্যা ও বিচারহীনতার প্রতিবাদে খুবিতে বিক্ষোভ

প্রতিনিধি, খুবি

ধর্ষণ, হত্যা ও বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের 'অদম্য বাংলা' ভাস্কর্যের সামনে এই কর্মসূচির আয়োজন করেন শিক্ষার্থীরা। সমাবেশ থেকে ধর্ষক ও খুনিদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। তাদের অভিযোগ, দেশে একের পর এক ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটলেও কার্যকর বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধের মাত্রা দিন দিন বাড়ছে। একই সঙ্গে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ও প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাহিদ বলেন, সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা পেয়েছেন, তারা যখন এমন নৃশংস ঘটনাকে হালকাভাবে নিয়ে উপহাসের মতো আচরণ করেন, তখন তা পুরো জাতির জন্য লজ্জাজনক। স্বরাষ্ট্রমন্ত্রীর মূল দায়িত্ব দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।

সমাবেশে নারী শিক্ষার্থী বলেন, বর্তমানে আমরা দিনের বেলাতেও একা চলাফেরা করতে ভয় পাই। অটোরিকশায় একা উঠতেও ভয় লাগে, এমনকি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে একা হাঁটতেও অস্বস্তি বোধ করি।

বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের আরেক শিক্ষার্থী তানভীর বলেন, আমরা এমন একটি বাস্তবতায় বসবাস করছি যেখানে সময় বদলায়, সরকার বদলায়, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য বদলায় না। বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। ধর্ষণ নির্মূল করতে অপরাধীকে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা অপরিহার্য বলে তিনি মনে করেন।

শিক্ষার্থীরা বলেন, দেশের মানুষ বিচারের নামে আর দীর্ঘসূত্রতা দেখতে চায় না। ধর্ষণের মতো গুরুতর অপরাধে কেউ হাতেনাতে ধরা পড়লে দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

সমাবেশ থেকে শিক্ষার্থীরা ভবিষ্যতে এ ধরনের জঘন্য ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নারী নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।

এমই

জবি ভিসির পিএসের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমেরিকান সংবিধান দিবস উদযাপন

জাতীয় সংগীত পরিবেশনের সময় ব্যাকগ্রাউন্ডে হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ

সাইবার ঝুঁকি মোকাবিলায় সতর্ক হতে হবে: উপাচার্য আমানুল্লাহ

‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ গড়ে তুলতে ছাত্রদলকে সহযোগিতার আশ্বাস ঢাবি প্রশাসনের

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

চাকসুর ‘আইনের আলো’ বইয়ের মোড়ক উন্মোচন

সুইমিংপুলে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮ হলে রান্নার চুলা দিলেন ছাত্রদল নেতা

ডাকসুর উদ্যোগে ‘মহানবি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন