হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবির পর এবার জবির দ্বিতীয় গেটে ককটেল বিস্ফোরণ, আটক ১

জবি প্রতিনিধি

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের পরপরই এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেট সংলগ্ন বাস পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দাঁড়িয়ে থাকা দুটি বাসের মাঝখানে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

আটক ব্যক্তির নাম রেজওয়ান আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রলীগের কর্মী বলে দাবি করেছেন উপস্থিত শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ বিকট শব্দে ক্যাম্পাস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দ্বিতীয় গেটে পার্কিং করে রাখা বাসের ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। তবে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল ফাঁকা হয়ে যায়। এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অনুরূপ আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

ককটেল বিস্ফোরণ ও শিক্ষার্থী আটকের বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ জানান, ঘটনার সময় ক্যাম্পাসে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে উপস্থিত ছিল না। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

প্রক্টর আরও জানান, ছাত্রদলের আটক করা শিক্ষার্থীকে ইতোমধ্যে পুলিশের জিম্মায় হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটি খতিয়ে দেখছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করেছে।

ককটেল ফাটাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আটক দুই

ঢাবির জগন্নাথ হলে বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপন

নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতা, জাবি শিক্ষার্থী বহিষ্কার

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন জানুয়ারিতে, পরীক্ষা শুরু ফেব্রুয়ারিতে

ঢাবির সমাবর্তনে ‘গলাকাটা ফি’ কমানোর দাবি শিক্ষার্থীদের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী পাচ্ছেন যুক্তরাষ্ট্রের ফুল ফান্ডেড স্কলারশিপ

ঢাবির একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ২

জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলায় কলেজ ছাত্রশিবিরের প্রতিবাদ

ক্যাম্পাস সাংবাদিকেরা জুলাইয়ের সত্যিকারের সহযোদ্ধা: নাহিদ ইসলাম

আজ যা কিছু সুন্দর, যা কিছু সফল, সব অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য