হোম > শিক্ষা > ক্যাম্পাস

ভিক্টোরিয়া পার্কের সামনে নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় নেতা আটক

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের হাতে আটক হয়েছেন যুবলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আলী সাইফুল সোহাগ। তিনি শেখ হাসিনা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং জবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জানা যায়, ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে হাজির করার পর আদালত চত্বরসংলগ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের আশপাশে সোহাগকে দেখতে পান ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাকে চিনতে পেরে আটক করেন তারা। একপর্যায়ে নেতাকর্মীরা তার ওপর হামলা চালান। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের কাছে হস্তান্তরের পর প্রাথমিক চিকিৎসার জন্য তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে সূত্রাপুর থানায় নেওয়া হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ বিষয়ে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান খান সাগর বলেন, আমরা তাকে আদালতের পাশে দেখতে পেয়ে আটক করি। এ সময় ক্ষুব্ধ হয়ে কয়েকজন তাকে মারধর করেন। তারা আদালত ও বিশ্ববিদ্যালয় এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের পরিকল্পনায় লিপ্ত ছিলেন বলে আমাদের কাছে তথ্য ছিল। পরে তাকে পুলিশের হাতে তুলে দিই।

জবির সেই পাঁচ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিল পুলিশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধের ঘটনায় তদন্ত কমিটি

নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন

রাকসু নির্বাচনের দাবিতে আম্মারের নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে অবস্থান

বেরোবিতে হলের দরজা বন্ধ করে দুই কর্মচারীকে মারধর ছাত্রদল নেতার

জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা

রাকসু আদায়ে কাল থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা আম্মারের

১৯৯৬ সালের গঙ্গা চুক্তি ছিল একটি ‘ফাঁকিবাজির চুক্তি’: রিজভী

জবিতে আ.লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর, প্রক্টর অফিসে হস্তান্তর

রিজভীর বাসভবনে হামলার প্রস্তুতির ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা