হোম > শিক্ষা > ক্যাম্পাস

গ্যাস সংকটে রুয়েটের হলে মিল বন্ধ, বিপাকে আবাসিক শিক্ষার্থীরা

মেহরান আল বান্না, রুয়েট

ফাইল ছবি

দেশব্যাপী গ্যাসের সংকটের প্রভাব পড়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের মিল সরবরাহ বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে হলটির পাঁচ শতাধিক আবাসিক শিক্ষার্থীর খাবার ব্যবস্থাপনায় ভোগান্তির সৃষ্টি হয়েছে। সংকট দীর্ঘায়িত হলে গ্যাসনির্ভর অন্যান্য হলের ডাইনিং কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

হল প্রশাসন সূত্রে জানা গেছে, যেসব আবাসিক হলে বিকল্প হিসেবে খড়ি বা লাকড়ি দিয়ে রান্নার ব্যবস্থা রয়েছে, সেসব হলে আপাতত বিকল্প জ্বালানি ব্যবহার করে ডাইনিং কার্যক্রম চালু রাখার চেষ্টা করা হচ্ছে। তবে যেসব হলে এ ধরনের ব্যবস্থা নেই, সেখানে গ্যাস সরবরাহ দীর্ঘ সময় বন্ধ থাকলে রান্না ও নিয়মিত মিল সরবরাহ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে।

গ্যাস সংকটের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, গ্যাস সরবরাহে যে সাময়িক সংকট সৃষ্টি হয়েছে, সে বিষয়ে পশ্চিমাঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে। চট্টগ্রামের এলপিজি টার্মিনাল-সংক্রান্ত জটিলতার কারণে এ সংকটের সৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, যেসব আবাসিক হলে বিকল্প হিসেবে খড়ি বা অন্য কোনো রান্নার ব্যবস্থা রয়েছে, সেসব হলে ডাইনিং কার্যক্রম চালু রাখার চেষ্টা করা হচ্ছে। সংকট দীর্ঘস্থায়ী হলে যেসব হলে বিকল্প ব্যবস্থা নেই, সেখানে অস্থায়ীভাবে বাইরে চুলা স্থাপনসহ প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে পশ্চিমাঞ্চলের গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, গ্যাস সরবরাহে সাময়িক ব্যাঘাত জাতীয় পর্যায়ের একটি সমস্যার অংশ। চট্টগ্রামের মহেশখালী গ্যাস সরবরাহ কেন্দ্রে অগ্নিকাণ্ডের কারণে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশাবাদী প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, দুর্ঘটনাজনিত সমস্যার পাশাপাশি জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে বিদ্যুৎকেন্দ্রগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ফলে আবাসিক ও সাধারণ ভোক্তা পর্যায়ে গ্যাসের চাপ ও সরবরাহ—উভয়ই কমে গেছে।

রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ওমর বলেন, কোনো ধরনের পূর্ব নোটিস বা বিকল্প ব্যবস্থার বিষয়ে আমাদের অবহিত না করেই ডাইনিংয়ে রান্না বন্ধ করা হয়েছে। হঠাৎ এ সিদ্ধান্তের কারণে আমরা বেশ ভোগান্তিতে পড়েছি। বাইরে থেকে খাবার সংগ্রহ করতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংকট দীর্ঘস্থায়ী হলে যেসব হলে বিকল্প রান্নার ব্যবস্থা নেই, সেখানে অস্থায়ীভাবে চুলা স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নদীভাঙন ও ভূমিক্ষয় রোধে কার্যকর হতে পারে বিন্না ঘাস: পানিসম্পদমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে বহির্নোঙর জাহাজ থেকে পড়ে নাবিক নিখোঁজ

বাংলাদেশের আইসিটি ও ফিনটেকে বিনিয়োগে আগ্রহী লিথুয়ানিয়া

নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

ওসমান হাদীর খুনিদের ফেরতের বিষয়ে কঠোর অবস্থানে ঢাকা

ফতুল্লায় থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার

অস্ট্রেলিয়ায় নভেম্বর থেকে অস্ত্র ফেরত কর্মসূচি

আকাশ প্রতিরক্ষায় নতুন কৌশল ইরানের

ফ্যাসিবাদ সরকারের পরিকল্পনার অভাবে কৃষি ও মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যা, জরুরি অবস্থা ঘোষণা