হোম > শিক্ষা > ক্যাম্পাস

অনলাইন ও সরেজমিনে মূল্যায়ন করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

আতিকুর রহমান নগরী

জাতীয় বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০৬, ২০২৫: শিক্ষার গুণগত মানোন্নয়নের পাশাপাশি অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের সবধরণের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এজন্য অধিভুক্ত সকল প্রতিষ্ঠানকে বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ ও প্রতিবেদন প্রণয়নের নির্দেশ দেয়া হয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবে অধিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষার পরিবেশ, ভেতৗ অবকাঠামোগত অবস্থা, পরিচালন ব্যবস্থা, গভর্নিং বডির (প্রযোজ্য ক্ষেত্রে) নিয়মিত সভা, শিক্ষক-শিক্ষাথীর্ সম্পর্কিত তথ্য, শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম, অডিট, অধিভুক্তি নবায়নের শর্তাবলী এবং কর্তৃপক্ষের জারিকৃত আদেশ ও নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাবে। জাতীয় বিশ্ববিদ্যালয় এসব তথ্য কেন্দ্রীয় ডাটা সেন্টারে সংরক্ষণ করবে এবং নিয়মিতভাবে এসব তথ্য অনলাইন ও সরেজমিনে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করবে।

এসব তথ্য সহজ ও সঠিকভাবে জমা দেয়ার সুবিধার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তর একটি তথ্য ছক তৈরি করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান http://collegeportal.nu.ac.bd ক্লিক করে তথ্য ছকটি পূরণ করতে পারবে।

আগামী ৩ ডিসেম্বর, ২০২৫ তারিখের মধ্যে তথ্য ছকটি সঠিকভাবে পূরণ করার জন্য সংশ্লিষ্ট সকল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানকে অনুরোধ জানানো হয়েছে।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক, ১ শিক্ষার্থী

নিকাব পরিহিত শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, ৭ দফা দাবি ছাত্রী সংস্থার

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ৩ বিশেষ কোর্স: ইউজিসি সদস্য ড. মামুন

চুয়েটে নতুন উপাচার্য আসার খবরে ফটকে তালা দিয়ে শিক্ষার্থীদের অবস্থান

ঘেরাও করে পদত্যাগপত্রে সই, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল উপাচার্যের কক্ষ

নিকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি

ঢাবিতে বোরকা-নিকাব পরা শিক্ষার্থীকে কটূক্তির ঘটনায় ইউটিএলের নিন্দা, তদন্ত দাবি

গণরুম-গেস্টরুম নিপীড়নবিরোধী স্মৃতিস্তম্ভ ‘আর্তনাদ’ উদ্বোধন ডাকসুর

নিকাব পরিহিত ছাত্রীকে হেনস্তা, ছাত্রীসংস্থার প্রতিবাদ

বাসে সামান্য ধাক্কাকে কেন্দ্র করে আইইউবিএটি-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ