হোম > শিক্ষা > ক্যাম্পাস

চবির সব ফি পরিশোধ করা যাবে অনলাইনে

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম থেকে শুরু করে সব ধরনের ফি ও বিল পরিষদ করা যাবে অনলাইনে। সোমবার সকালে রেজিস্ট্রার অফিসে বিশ্ববিদ্যালয় প্রশাসন, চাকসুর নেতৃবৃন্দ ও সোনালী ব্যাংক পিএলসি কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়।

ব্যাংকে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন, সময় অপচয় ও শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন শিক্ষার্থীরা ঘরেই বসেই সব ধরনের ফি ও বিল অনলাইন পরিশোধ করতে পারবেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া ছিল ভর্তি পরীক্ষাসহ সকল ফি যেন অনলাইনে পেমেন্ট করা যায়। সেই চাওয়াকে সামনে রেখে আমরা কাজ করছিলাম। এখন থেকে আমাদের শিক্ষার্থীরা সকল ফি অনলাইনে পরিষদ করতে পারবেন।

চাকসুর দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, আমাদের নির্বাচনের অন্যতম ইশতেহার ছিল বিশ্ববিদ্যালয়ে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করা। আমরা এখন সেই ইশতেহার পূরণ করতে পেরেছি। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আরও কিছু বিষয় অটোমেশনে সিস্টেমে আনার কাজ করতেছি।

জেডএম

ঝুলে আছে স্থাপনা থেকে শেখ পরিবারের নাম বদলের সিদ্ধান্ত

ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা

শহীদ আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের সাহসী প্রতীক: ত্রাণমন্ত্রী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক, ১ শিক্ষার্থী

নিকাব পরিহিত শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, ৭ দফা দাবি ছাত্রী সংস্থার

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ৩ বিশেষ কোর্স: ইউজিসি সদস্য ড. মামুন

চুয়েটে নতুন উপাচার্য আসার খবরে ফটকে তালা দিয়ে শিক্ষার্থীদের অবস্থান

ঘেরাও করে পদত্যাগপত্রে সই, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল উপাচার্যের কক্ষ