হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবি ক্যাম্পাসে গরু নিয়ে আনন্দ মিছিল

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পূর্বঘোষিত ‘গরু ভোজ কর্মসূচি’কে কেন্দ্র করে ক্যাম্পাসে গরু নিয়ে আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভাস্কর্য চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিজ্ঞান অনুষদ ও উপাচার্য ভবন ঘুরে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মিছিলে ‘লাল গরু না কালা গরু, লাল গরু লাল গরু’, ‘লালডা না কালাডা, লাল ডা লাল ডা’, ‘তোমার আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘গরু খাওয়ার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

এর আগে পূর্বঘোষিত ‘গরু ভোজ কর্মসূচি’র জন্য গরু কেনার বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) এজিএস মাসুদ রানা।

মাসুদ রানা বলেন, “গাবতলী হাট থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফর্মে যে টাকা উঠেছে এবং দেশ-বিদেশ থেকে যারা সহযোগিতা করেছেন, তাদের অনুদানে আমাদের গরু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেছে। সঙ্গে আমাদের একটা ছাগলও আছে। আমরা একটা সম্প্রীতির বার্তা দিতে চাই। শুধু গরু ভোজ নয়, এখানে গরু-ছাগল দুটোই ভোজ হবে। সকল ধর্মাবলম্বীরা এখানে এসে খেতে পারবেন।”

তিনি আরও বলেন, “শুক্রবার দুপুর দুইটার দিকে আমাদের খাবার বিতরণ হবে। সবাইকে দাওয়াত জানাচ্ছি। কোন পরিসরে রান্না হবে, কীভাবে বিতরণ হবে—এগুলো আমরা পরে জানিয়ে দেব।'

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আজম খান বলেন, ‘আমরা সম্প্রীতি ভোজের কথা বলেছি। একটি গরু ও একটি ছাগল কেনা হয়েছে। মসজিদে তবারক আকারে বিতরণ করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ কর্মসূচি মনিটরিং করছে। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, আমরা সেটাই মনিটরিং করছি।’

৪৫তম বিসিএস গেজেটে বাদ পড়াদের ‘আত্মাহুতি’র হুঁশিয়ারি

জগন্নাথ হলে নিহতদের স্মরণে ঢাবি শিবিরের সমবেদনা

জগন্নাথ হল ট্র্যাজেডির ৪১ বছর

চবি ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ, তদন্তের দাবি চাকসু ভিপির

চুরি হওয়া ফোন ডাকসুর উদ্যোগে ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জকসুর বিক্ষোভ, প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে ৫ হাজার ৪৩৭ শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা

শিক্ষক রাবি ছাত্রদল নেতা, ক্লাস নেন তার মামা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবীন ছাত্রীদের সংবর্ধনা দিল ছাত্রীসংস্থা

তিন দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু, ক্যাম্পাসে শোক