হোম > শিক্ষা > ক্যাম্পাস

ভোট গণনায় অযথা সময় নষ্ট হবে না: উপ-উপাচার্য

চট্টগ্রাম ব্যুরো

চাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষে যত দ্রুত সম্ভব নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন। নির্বাচন পর্যবেক্ষণ শেষে চাকসু কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি জানান, নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। নির্ধারিত সময় শেষে ভোটগণনা শুরু হবে। জাকসু নির্বাচনে ভোট গণনা নিয়ে যে প্রশ্ন উঠেছিল সে ব্যাপারে সচেতন আছে চাকসু। ভোট শুরুর আগেই গণনার বিষয়ে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে।

পর্যাপ্ত ওএমআর মেশপন আনা হয়েছে। নির্বাচনের পর যত দ্রুত সম্ভব ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। এক্ষেত্রে কালক্ষেপণ হবে না। বড় ধরনের কোনো অভিযোগ ছাড়া চাকসু নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে। নির্বিঘ্নে ভোট গ্রহণ চলছে। গণনাকে কেন্দ্র করে যাতে কোন বিতর্ক না ওঠে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক আছে বলে জানান তিনি।

না’গঞ্জে মধ্যরাতে মাতাল হয়ে পুলিশ সদস্যের নাচ-গান

গণমানুষের রায়ের সাথে বেইমানি করে সরকার টিকতে পারবে না

এরা হয় ডাইরেক্ট হ্যারাস করবে, নয়তো ইন্ডাইরেক্টলি: ঢাবি শিক্ষিকা মোনামী

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

মিয়ানমারে পাচারের পথে ৫৯৫ বস্তা সিমেন্টসহ আটক ১২

৪১ বছর বয়সেও অবসরের ভাবনা নেই মদরিচের

একযোগে ৩৬ এসিল্যান্ড বদলি

সিন্ধু পুলিশের ক্রীড়া দূত হলেন আফ্রিদি

শহীদ শান্তর নামে উড়াল সেতু নামকরণের দাবি এমপি শাহজাহানের

বাহাদুরাবাদ-বালাসী রুটে সেতু করেই ছাড়ব: বিমানমন্ত্রী