হোম > শিক্ষা > ক্যাম্পাস

নোবিপ্রবির ছাত্রী হলে মধ্যরাতে বিক্ষোভ

প্রতিনিধি, নোবিপ্রবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা হলে ইলেকট্রনিক রান্না সামগ্রী উদ্ধার অভিযানে পুরুষ স্টাফ দিয়ে তল্লাশির অভিযোগে গভীর রাতে বিক্ষোভ করেছে হলে থাকা শিক্ষার্থীরা।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বিবি খাদিজা হলের শিক্ষার্থী হল গেটে এসে অবস্থান নেয়। এদিন সন্ধায় ইলেকট্রনিক রান্না সামগ্রী উদ্ধারে একটি তল্লাশি চালায় হল প্রশাসন। যেখানে ছাত্রীদের রুমে কোনোপ্রকার অনুমতি ছাড়াই হলের পুরুষ স্টাফরা প্রবেশ করে। এ ঘটনায় হলে অবস্থানরত ছাত্রীদের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিয়ে হলে থাকা একাধিক ছাত্রী জানিয়েছেন, আমরা বুঝতেই পারিনি কী হচ্ছে। হঠাৎ কিছু পুরুষ স্টাফ আমাদের ফ্লোরে চলে আসে। আমরা ওড়না পড়ার ও সুযোগ পাইনি। এটা খুবই লজ্জাজনক এবং ভীতিকর ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী জানায়, আমি তখন ঘুমন্ত অবস্থায় ছিলাম, হুট করে নক না করেই ম্যাম ও মহিলা স্টাফের সাথে দুজন পুরুষ স্টাফও রুমে ঢুকে পড়েন। আমরা খুবই অপ্রস্তুত অবস্থায় ছিলাম।

এই বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ বলেন, হলে মেয়েদের রুমে অভিযানের সময় প্রথমে পুরুষ স্টাফ যাওয়ার কোনো সুযোগ নেই। ম্যাডামদের পাশাপাশি পুরুষ স্টাফরা থাকে। আমার কাছে এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। আজকের অভিযানের সময় আমিও উপস্থিত ছিলাম। কাল গিয়ে বিষয়টির সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট স্টাফদের সতর্ক করব।

মার্কিন নিষেধাজ্ঞার পরও ‘হাল ছাড়ব না’: আইসিসি প্রেসিডেন্ট

মার্কিন শক্তি প্রদর্শনের মিশনে ব্যর্থ রণতরী আব্রাহাম লিংকন : ইরান

ব্রিটেনে ইসলামি প্রজাতন্ত্র গড়ছেন না মুসলিমরা—এটি তাদেরই দেশ

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী