হোম > শিক্ষা > ক্যাম্পাস

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি

রাবি প্রতিনিধি

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, ইসলামবিরোধী ও নৈতিকতা বিচ্যুত সুপারিশ প্রত্যাখ্যান এবং নারীর ডাকে মৈত্রী যাত্রার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা রাবি শাখার ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।

প্রতিবাদ কর্মসূচিতে ‘নারী পুরুষ বাইনারি, এই শর্তেই দেশ গড়ি’, ‘যৌনকর্মী স্বীকৃতিদান, মায়ের জাতির অপমান’, ‘সমঅধিকার নয়, চাই ন্যায্য অধিকার’, ‘নারী পুরুষ একে অন্যের প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী’, ‘পতিতাবৃত্তিকে না বলি’, ‘সমতার নামে নারীর বিকৃতি চলবে না’, ‘নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল চাই, অপসংস্কৃতি চলবে না’, ‘সে নো টু এলজিবিটিজি এজেন্ডা’ স্লোগানের প্ল্যাকার্ড ব্যবহার করেন তারা।

এ সময় ছাত্রী সংস্থার নেত্রীরা জানান, ‘এখানে তারা স্বাধীনতার নামে যে প্রস্তাবনা দিয়েছে, এতে আমাদের পারিবারিক কলহ আরো বাড়িয়ে তুলবে। তারা এখানে সাম্য প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু সৃষ্টিকর্তার পক্ষ থেকে নারী-পুরুষের কিছু পার্থক্য রয়েছে। পুরুষের এমন কিছু ক্যারেক্টারিস্ট আছে, যা নারীকে দেওয়া হয়নি, আবার নারীর কিছু ক্যারেক্টারিস্ট আছে, যা পুরুষকে দেওয়া হয়নি। এ ক্যারেক্টারিস্টকে অগ্রাহ্য করে তারা ভিন্ন যুক্তি দাঁড় করাচ্ছে। তাই আমরা নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল চাই।’

এ সময় ধর্ম, সংস্কৃতি ও জনমতকে অবজ্ঞা করে গঠিত নারী সংস্কার কমিশন বাতিল, সামাজিক বাস্তবতায় বিশ্বাসী এবং দেশের অধিকাংশ জনগণের প্রতিনিধিত্ব করেন এমন প্রতিনিধিদের নিয়ে কমিশন পুনর্গঠন করার দাবি জানান তারা।

গবেষণার মাঠ ফেরতের দাবিতে গণপূর্তের কুশপুত্তলিকা দাহ

পিএসসি সংস্কার ও সরকারি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে ছাত্রশিবিরের ১৩ দফা প্রস্তাবনা

কিউএস র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ১৬তম

জাবিতে পরিচালক নিয়োগ নিয়ে উত্তেজনা, তালা ভেঙে উপাচার্যকে মুক্ত করল ছাত্রদল

ডিনস অ্যাওয়ার্ড পেলেন রাবির ছয় শিক্ষকসহ ৬৮ শিক্ষার্থী

সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে রাকসুর উদ্যোগ, প্রকাশিত ৮ গ্রন্থ

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজধানীর উদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, দিনব্যাপী বিক্ষোভ

ফ্যাসিস্ট আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়নি: উপাচার্য

খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বলেই জবিকে মূল্যায়ন করা হয়নি: উপাচার্য