হোম > শিক্ষা > ক্যাম্পাস

খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র বিষয়ক পরিচালক মো. সালাউদ্দীন

প্রতিনিধি, খুবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নতুন ছাত্র বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. সালাউদ্দীন।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতের অনুকূলে গত ১৯ জুলাই ডেপুটেশন মঞ্জুর হওয়ায় তাকে ছাত্র বিষয়ক পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. সালাউদ্দীনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্র বিষয়ক পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

আদেশ অনুযায়ী, অধ্যাপক ড. মো. সালাউদ্দীন নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ছাত্র বিষয়ক পরিচালকের দায়িত্ব পালন করবেন এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রাপ্য ভাতা গ্রহণ করবেন।

এছাড়াও, অধ্যাপক ড. মো. সালাউদ্দীন বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালকের দায়িত্বও পালন করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমেরিকান সংবিধান দিবস উদযাপন

জাতীয় সংগীত পরিবেশনের সময় ব্যাকগ্রাউন্ডে হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ

সাইবার ঝুঁকি মোকাবিলায় সতর্ক হতে হবে: উপাচার্য আমানুল্লাহ

‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ গড়ে তুলতে ছাত্রদলকে সহযোগিতার আশ্বাস ঢাবি প্রশাসনের

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

চাকসুর ‘আইনের আলো’ বইয়ের মোড়ক উন্মোচন

সুইমিংপুলে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮ হলে রান্নার চুলা দিলেন ছাত্রদল নেতা

ডাকসুর উদ্যোগে ‘মহানবি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন

জাকসুর উদ্যোগে ২১ হলে কম্পিউটার বিতরণ