হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাপানের আইটিইই পরীক্ষায় প্রথম স্থান অর্জন খুবি শিক্ষার্থীর

প্রতিনিধি, খুবি

জাপানের তথ্যপ্রযুক্তি দক্ষতা মূল্যায়ন ‘আইটিইই’ পরীক্ষায় প্রথমস্থান অর্জন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চতুর্থবর্ষের শিক্ষার্থী মুকেশ কুমার মণ্ডল। বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টার (বাংলাদেশ-আইটিইসি) আয়োজিত ২০২৬ সালের ২৫ এপ্রিল অনুষ্ঠিত ফলাফলে তিনি যৌথভাবে প্রথম স্থান অর্জন করেন।

মুকেশ কুমার মণ্ডল বলেন, আমি ভীষণভাবে অভিভূত, গর্বিত এবং কৃতজ্ঞ। তিন বছরেরও বেশি সময়ের কঠোর পরিশ্রম, নিরন্তর অনুশীলন, ধৈর্য ও অধ্যবসায়ের ফল আজ হাতে পেয়ে মনে হচ্ছে সবকিছুই সার্থক হয়েছে। পথটা সহজ ছিলো না কিন্তু প্রতিটি চ্যালেঞ্জ আমাকে আরো শক্ত করেছে। এই অর্জন আমাকে বিশ্বাস করিয়েছে যে আন্তরিক চেষ্টা ও পরিশ্রমের ফল একদিন না একদিন অবশ্যই পাওয়া যায়।

উল্লেখ্য, আইটিইই জাপানের একটি আন্তর্জাতিক মানসম্পন্ন তথ্যপ্রযুক্তি দক্ষতা মূল্যায়ন পরীক্ষা, যা এশিয়ার বিভিন্ন দেশে পরিচালিত হয়। বাংলাদেশে বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টার (বিডি-আইটিইসি) এর আয়োজন করে থাকে।

জেডএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমেরিকান সংবিধান দিবস উদযাপন

জাতীয় সংগীত পরিবেশনের সময় ব্যাকগ্রাউন্ডে হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ

সাইবার ঝুঁকি মোকাবিলায় সতর্ক হতে হবে: উপাচার্য আমানুল্লাহ

‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ গড়ে তুলতে ছাত্রদলকে সহযোগিতার আশ্বাস ঢাবি প্রশাসনের

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

চাকসুর ‘আইনের আলো’ বইয়ের মোড়ক উন্মোচন

সুইমিংপুলে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮ হলে রান্নার চুলা দিলেন ছাত্রদল নেতা

ডাকসুর উদ্যোগে ‘মহানবি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন

জাকসুর উদ্যোগে ২১ হলে কম্পিউটার বিতরণ