হোম > শিক্ষা > ক্যাম্পাস

নিকাব পরিহিত ছাত্রীকে হেনস্তা, ছাত্রীসংস্থার প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে শ্রেণিকক্ষে হিজাব-নিকাব পরিহিত এক ছাত্রীকে কটাক্ষ ও ‘ফান্ডামেন্টালিস্ট’ এবং ‘জঙ্গি’ হিসেবে আখ্যা দিয়ে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বিবৃতিতে সংগঠনটি বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রগতিশীলতার নামে হিজাব-নিকাববিদ্বেষের কোনো সুযোগ নেই। তাদের দাবি, অভিযুক্ত শিক্ষকের মন্তব্য ব্যক্তিগত প্রতিহিংসা ও ‘হিজাবোফোবিয়ার’ বহিঃপ্রকাশ।

বিবৃতিতে আরো বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম উদ্দেশ্য ছিল দেশ থেকে ফ্যাসিবাদী সংস্কৃতির মূলোৎপাটন করা। এত আত্মত্যাগের পরও দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিবাদী সংস্কৃতির ধারকদের বহাল তবিয়তে থাকা দুঃখজনক বলেও মন্তব্য করা হয়।

একই সঙ্গে সহপাঠীর ওপর কথিত এই আচরণের প্রতিবাদে শ্রেণিকক্ষের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অবস্থান ও ক্লাস বর্জনের সিদ্ধান্তের প্রশংসা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।

ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে সংগঠনটি। তাদের মতে, ধর্মীয় পোশাক নিয়ে বৈষম্য ও হয়রানিকে বিশ্ববিদ্যালয়ের লিখিত নীতিমালায় শাস্তিযোগ্য অসদাচরণ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।

এ ছাড়া অভিযোগ প্রমাণিত হলে নির্ধারিত শাস্তি নিশ্চিত করার পাশাপাশি শাস্তির মাত্রা ও প্রক্রিয়াও বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করার দাবি জানিয়েছে সংগঠনটি।

এআরবি

গণরুম-গেস্টরুম নিপীড়নবিরোধী স্মৃতিস্তম্ভ ‘আর্তনাদ’ উদ্বোধন ডাকসুর

বাসে সামান্য ধাক্কাকে কেন্দ্র করে আইইউবিএটি-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

আওয়ামী ফ্যাসিবাদ ও ভারত একই সূত্রে গাঁথা: নুরুল ইসলাম সাদ্দাম

শিশুরাই এদেশে সবচেয়ে বেশি অবহেলিত

গণরুম-গেস্টরুম নিপীড়নের স্মৃতি ধরে রাখতে ডাকসুতে ‘আর্তনাদ’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন

জিয়া, খালেদা, আবরার, হাদী—ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের সিলসিলা: সাদিক কায়েম

ঢাবিতে শিবিরের নিপীড়নবিরোধী আলোচনা ও চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত

‘আবরার হত্যার পরও রাজপথ ছাড়েনি ছাত্রদল’

কী ছিল সেই স্ট্যাটাসে, যে কারণে শাহাদাত বরণ করতে হয়েছিল আবরার ফাহাদকে