হোম > শিক্ষা > ক্যাম্পাস

হাবিপ্রবিতে সংঘর্ষের ঘটনায় বিভিন্ন মেয়াদে বহিষ্কার ৬৬ শিক্ষার্থী

প্রতিনিধি, হাবিপ্রবি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং সহকারী প্রক্টরের ওপর হামলার ঘটনায় ছয় শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারসহ ৬৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গত ২১ মে শহীদ আবরার ফাহাদ ও নূর হোসেন হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং সহকারী প্রক্টর মবিনুল ইসলামের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম বিশেষ সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

আজীবন বহিষ্কার হওয়া ছয় শিক্ষার্থী হলেন অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের নাইমুর রহমান দুর্জয়, অর্থনীতি বিভাগের ​সাকির মাহমুদ, ইংরেজি বিভাগের আসিফ হোসেন, ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের আসাদুজ্জামান সাগর, ইসিই বিভাগের সৌরভ আহমেদ এবং হিসাববিজ্ঞান বিভাগের তাসরিয়াফ ইসলাম প্রান্তিক।

এছাড়া আট শিক্ষার্থীকে ছয় মাসের জন্য আবাসিক হল থেকে বহিষ্কারসহ দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, এক সেমিস্টার একাডেমিক কার্যক্রম ও হল থেকে বহিষ্কার এবং পাঁচ হাজার টাকা জরিমানা করার সুপারিশ করা হয়েছে ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে।

অস্ত্র হাতে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধনের দায়ে ৪৬ শিক্ষার্থীকে দুই সেমিস্টার একাডেমিক কার্যক্রম ও আজীবন হল থেকে বহিষ্কারসহ ১০ হাজার টাকা জরিমানার সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান বলেন, তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এ শাস্তির সুপারিশ করা হয়েছে। তবে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখা হয়েছে।

পূর্বধলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ব্যাটিংয়ে টেকনিক্যাল দুর্বলতার প্রশ্নটা উঠছে

‘ইরানে হামলার পর বিশ্বে পরমাণু অস্ত্র অর্জনের আকাঙ্ক্ষা বেড়েছে’

রূপপুর প্রকল্পে কর্মরত সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

ম্যাকাইয়ের মাইনফিল্ডে ব্যাটাররা বিধ্বস্ত

পুরো বিশ্ব বুঝে গেছে ট্রাম্প বোকা: ইরানের নিরাপত্তা প্রধান

৬৪ অলআউটের ধরন-ধারণ

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, ওসি প্রত্যাহার

ছাত্রশক্তি নেতাকে মারধর করে ফেসবুক লাইভে হেনস্তা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

এসবিএসি ব্যাংকে ঝুঁকিভিত্তিক সুপারভিশন শীর্ষক কর্মশালা