হোম > শিক্ষা > ক্যাম্পাস

সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে রাকসুর উদ্যোগ, প্রকাশিত ৮ গ্রন্থ

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) বিতর্ক ও সাহিত্যবিষয়ক বিভাগের উদ্যোগে প্রকাশিত ও সম্পাদিত হয়েছে আটটি গ্রন্থ। প্রকাশনাগুলোর মধ্যে রয়েছে তিনটি রাকসু সাহিত্যপত্র, একটি বিশেষ প্রবন্ধ স্মারক, রাকসু পাণ্ডুলিপি পুরস্কারপ্রাপ্ত তিনটি বই এবং একটি হলভিত্তিক প্রকাশনা। বিশ্ববিদ্যালয়ের সাহিত্যচর্চা, ইতিহাস সংরক্ষণ এবং নতুন লেখকদের উৎসাহিত করার লক্ষ্যে এসব প্রকাশনা প্রকাশ করা হয়েছে।

রাকসুর বিতর্ক ও সাহিত্যবিষয়ক বিভাগ সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিতর্ক ও সাহিত্য অঙ্গনে টেকসই ও দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বিভাগটি। এর অংশ হিসেবে বিতার্কিকদের পৃষ্ঠপোষকতা ও সংবর্ধনা, বিতর্ক উৎসব, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা, আলোচনাসভা, সেমিনার, পাঠচক্র এবং প্রমিত উচ্চারণ কোর্সের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন আবাসিক হলে ম্যাগাজিন প্রকাশের জন্য আর্থিক সহযোগিতাও দেওয়া হয়েছে।

বিভাগটির প্রকাশনাগুলোর মধ্যে রয়েছে তিনটি রাকসু সাহিত্যপত্র। এগুলো হলো—বিপ্লবী হাদি সংখ্যা, জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক গল্পসংখ্যা ও স্মৃতিচারণ সংখ্যা। এ ছাড়া নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রকাশিত হয়েছে বিশেষ প্রবন্ধ স্মারক ‘জাগরণ’। রাকসু পাণ্ডুলিপি পুরস্কারের আওতায় প্রকাশিত হয়েছে তিনটি বই—‘যে রক্ত আগুন জ্বালিয়েছে’, ‘বিদ্রোহী রোদে ভেজা ঘাস’ ও ‘পুলু মামা দ্য গ্রেট’। এর বাইরে প্রকাশিত হয়েছে হলভিত্তিক প্রকাশনা ‘সোহরাওয়ার্দী দর্পণ’।

প্রকাশনাগুলোর বিষয়ে রাকসুর বিতর্ক ও সাহিত্যবিষয়ক সম্পাদক ইমরান লস্কর বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের জাতীয় ইতিহাসে ছাত্র-জনতার একটি গুরুত্বপূর্ণ বিপ্লবী অধ্যায়। এই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া পরিবর্তনের আকাঙ্ক্ষা জাতীয়ভাবে সমৃদ্ধ করার দায়বদ্ধতা থেকেই রাকসু সাহিত্যপত্রের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, এসব প্রকাশনা জাতীয় ইতিহাস সংরক্ষণ ও চর্চায় ভূমিকা রাখার পাশাপাশি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদী।

জাবিতে পরিচালক নিয়োগ নিয়ে উত্তেজনা, তালা ভেঙে উপাচার্যকে মুক্ত করল ছাত্রদল

ডিনস অ্যাওয়ার্ড পেলেন রাবির ছয় শিক্ষকসহ ৬৮ শিক্ষার্থী

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজধানীর উদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, দিনব্যাপী বিক্ষোভ

ফ্যাসিস্ট আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়নি: উপাচার্য

খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বলেই জবিকে মূল্যায়ন করা হয়নি: উপাচার্য

ডেঙ্গুতে প্রাণ গেল জুলাইযোদ্ধা চন্দনের, শোকের ছায়া বেরোবিতে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৯ বিষয়ে কারিকুলাম আধুনিকায়নের কাজ শুরু

ঢাবির ৫৪তম সমাবর্তনের ফি কমানোর দাবিতে ডাকসুর কর্মসূচি