হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাকসু নির্বাচনে সংরক্ষিত ৬ নারী আসনেই শিবির সমর্থিতদের জয়

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে নারীদের জন্য সংরক্ষিত ছয়টি পদেই বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। জাকসুতে নারীদের জন্য সংরক্ষিত পদগুলো হলো: সহ-সম্পাদক (এজিএস), সহ-ক্রীড়া সম্পাদক, সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক এবং কার্যকরী সদস্যের তিনটি পদ।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রায় ৪৫ ঘণ্টা ধরে গণনা শেষে শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল থেকে জন্য যায়, নারী সহ-সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা সর্বোচ্চ ৩ হাজার ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস প্যানেলের মালিহা নামলাহ পেয়েছেন ১ হাজার ৮৩৬ ভোট।

সহ-ক্রীড়া সম্পাদক (নারী) পদে গণিত বিভাগের ফারহানা লুবনা ১ হাজার ৯৭৬ ভোটে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্যানেলের সিফাত আরা রুমকি পেয়েছেন ১ হাজার ৮৭৪ ভোট।

সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (নারী) পদে ফার্মেসি বিভাগের নিগার সুলতানা ২ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী তাজনিন নাহার তাম্মী পেয়েছেন ১ হাজার ২১৪ ভোট।

কার্যকরী সদস্য (নারী) পদে বরাদ্দ তিনটি পদেই জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। নুসরাত জাহান ইমা পেয়েছেন ৩ হাজার ১৪ ভোট, নাবিলা বিনতে হারুন ২ হাজার ৭৫০ ভোট এবং ফাবলিহা জাহান ২ হাজার ৪৭৫ ভোট। সংরক্ষিত ছয়টি পদে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র মিলে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে বই প্রকাশ করল ডাকসু

মঈন খান ও সালাহউদ্দিন আহমেদের দায়িত্ব বাড়াল সরকার

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

মতভিন্নতা গণতান্ত্রিক সংসদের স্বাভাবিক বৈশিষ্ট্য: স্পিকার

মানিব্যাগ ছিনিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, মাদরাসা ছাত্রের হাত-পা বিচ্ছিন্ন

দশমিনায় তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীন হচ্ছে শহররক্ষা বাঁধ ও সড়ক

গণভোটের রায় বাস্তবায়নে আমরা অপেক্ষায় থাকলাম

সরকারের ঘোষণার আগেই কর্মী পাঠানোর নামে প্রতারণা, রিক্রুটিং এজেন্সিকে সিলগালা

পদ্মা থেকে মাত্র ৩০০ মিটার দূরে স্কুল, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

অদৃশ্য এক শক্তিতে ফ্যাসিবাদের সময় গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি