হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয় ও ওটিটিআইয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

স্টাফ রিপোর্টার

শিক্ষার্থীদের পেশাগত ও কারিগরি দক্ষতা বাড়ানো, শিল্পখাতের চাহিদার সঙ্গে শিক্ষাক্রমের সমন্বয় এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ও অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (Ovibash Technical Training Institute—OTTI)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে ভাইস-চ্যান্সেলরের কনফারেন্স হলে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ.এস.এম. আমানুল্লাহ এবং অভিবাস টেকনিক্যাল ট্রেইনিং ইনস্টিটিউটের পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মালেকা পারভীন মোলি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম, অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক মো. জসিম উদ্দিন, ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীন ও অভিবাস টেকনিক্যাল ট্রেইনিং ইনস্টিটিউটের পরিচালক তামান্না রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “শিক্ষার্থীদের আরও দক্ষ করে গড়ে তুলতে হবে। শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা গেলে আমাদের শিক্ষার্থীরা দেশীয় শ্রমবাজারের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারেও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে।”

তিনি বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এ ধরনের ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ আরও জোরদার করা হবে। এই সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থান বৃদ্ধি, আধুনিক ও বাজারমুখী দক্ষতা অর্জন এবং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের সক্ষমতা তৈরিতে নতুন সুযোগ সৃষ্টি হবে।”

সমঝোতার আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাজারের চাহিদাভিত্তিক বিভিন্ন পেশাগত ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হবে। একইসঙ্গে শিল্পখাতের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে একাডেমিক কারিকুলাম উন্নয়ন ও হালনাগাদেও উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। এই সহযোগিতার আওতায় জাপানি ভাষা, কেয়ারগিভিং, তথ্যপ্রযুক্তি (IT), ডিজিটাল মার্কেটিং, বিউটিফিকেশন ও হসপিটালিটিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের সার্টিফিকেশনের মাধ্যমে স্বীকৃতি দেয়া হবে।

শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে পরিচিত করতে ইন্টার্নশিপ ও অ্যাপ্রেন্টিসশিপ কার্যক্রম পরিচালনার পাশাপাশি সম্ভাব্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও উভয় পক্ষ সহযোগিতা করবে। ফলে শিক্ষার্থীরা একাডেমিক জ্ঞানের পাশাপাশি কর্মক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবহারিক ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

এ ছাড়া শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা, দক্ষতার প্রয়োজনীয়তা এবং কর্মসংস্থান নিয়ে যৌথ গবেষণা, সেমিনার, কর্মশালা ও উন্নয়নমূলক কার্যক্রম আয়োজন করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতা গড়ে তুলতেও এই অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কাজের গতি বাড়াতেই দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ

রাকসুর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

হিলি প্রেসক্লাবের দায়িত্বে গোলাম রাব্বানী-সোহেল রানা

ইসরাইলের স্বার্থে মিত্রদের ঝুঁকিতে ফেলেছে যুক্তরাষ্ট্র: গালিবাফ

বিয়ানীবাজারে নৌকাবাইচ ঘিরে দুই পক্ষের মুখোমুখি অবস্থান

ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে সরকার

গাজায় সাড়ে ৩ লাখেরও বেশি রোগীর তীব্র ওষুধ সংকট

দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে: এলজিআরডি প্রতিমন্ত্রী

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর