হোম > শিক্ষা > ক্যাম্পাস

বুয়েটে ক্লাব ফেস্ট–২০২৫ অনুষ্ঠিত

আমার দেশ ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “ক্লাব ফেস্ট–২০২৫”। বুয়েটের ছাত্রকল্যাণ পরিদ্প্তর কর্তৃক আয়োজিত ২দিন ব্যাপী (১-২জুলাই, ২০২৫) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে উক্ত ক্লাব ফেস্ট অনুষ্ঠিত হয়। সর্ব সাধারণের জন্য উন্মুক্ত ক্লাব ফেস্ট চলে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

উৎসবটি উদ্বোধন করেন বুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মো. বদরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী ও ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. মাসুদ।

উদ্বোধনী দিনে উপাচার্য মহোদয় অংশগ্রহণকারী ৩৩টি ক্লাবের প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং ক্লাব প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলনে, “বুয়েটের শিক্ষার্থীরা শুধু অ্যাকাডেমিক নয়, সহশিক্ষা ক্ষেত্রেও দক্ষতার পরিচয় দিচ্ছে। এ ধরনের আয়োজন তাদের নেতৃত্ব, সৃজনশীলতা এবং মানবকি গুণাবলিকে বিকশিত করতে সহায়ক ভূমকিা রাখে।”

ক্লাব ফেস্টে প্রতিটি ক্লাব তাদের অ্যাকাডেমিক, সামাজিক, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক কার্যক্রমের প্রর্দশনী উপস্থাপন করে। শিক্ষার্থীরা চিত্রাঙ্কন, ফান গেমস, সচেতনতামূলক আয়োজন এবং নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে ক্লাব কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করে।

শিক্ষার্থীদের পদচারণা, ক্লাব সদস্যদের উদ্যম এবং দর্শনার্থীদের আগ্রহ এই আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা জানান, প্রতি বছর ক্লাব ফেস্টে আয়োজনের মাধ্যমে বুয়েটের সহশিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত ও গঠনমূলক হয়ে উঠছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ডেঙ্গু প্রতিরোধে জাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞানের ৪ শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড

ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি ইউটিএলের

ডাকসুর ‘বহুমাত্রিক’ ও ‘হাতেখড়ি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

অধ্যাপক জামালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানাল শিক্ষক ফোরাম

সুবিধাবঞ্চিতদের জন্য পুরান ঢাকায় ছাত্রদল নেতার বিনামূল্যে স্বাস্থ্যসেবা

গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯