হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাবিতে আসতে শুরু করেছে অতিথি পাখি, মানতে হবে প্রশাসনের কঠোর নির্দেশনা

জাবি প্রতিনিধি

শীতের আগমনী বার্তার সঙ্গেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি (অতিথি পাখি)। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয় এখন তাদের মুক্ত বিচরণে মুখরিত। পরিযায়ী পাখির সুরক্ষা ও ক্যাম্পাসে পাখির নিরাপদ অভয়ারণ্য নিশ্চিত করতে বেশ কিছু কঠোর নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এসব নির্দেশনার কথা জানানো হয়। একই সঙ্গে পাখির নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়কে ইতোমধ্যে পাখির বাসযোগ্য করে গড়ে তোলা হয়েছে। পাখির নিরাপত্তা ও শান্ত পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের নিরাপদ দূরত্ব থেকে পাখি পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে।

পাখিদের বিরক্তি বা ভয়ভীতি না দেখানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ কিছু সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যে রয়েছে, জলাশয়ের পাড়ে গাড়ি পার্কিং না করা;জলাশয়ে মাছ ধরা থেকে বিরত থাকা; ঢোল বাজানো, পটকা ফুটানো, হাততালি দেওয়া বা যেকোনো ধরনের উচ্চ শব্দ তৈরি না করা;জলাশয়ে প্লাস্টিক বা পানির বোতল ও পলিথিন না ফেলা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে, পাখির প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও মমত্ববোধই পারে তাদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে। পরিযায়ী পাখির অভয়ারণ্য গড়ে তোলার এই লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার পূর্ণ সহযোগিতা কামনা করেছে প্রশাসন।

অবশেষে ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির সেই অধ্যাপক

জুডিশিয়াল সার্ভিসে সুপারিশপ্রাপ্ত ইবির শিক্ষার্থীদের সংবর্ধনা

৩৪ দিন পর শর্তসাপেক্ষে ক্লাসে ফিরছেন চুয়েট শিক্ষক-শিক্ষার্থীরা

৩০ কোটি টাকার যন্ত্র আছে, ব্যবহার খুবই সীমিত

ব্রহ্মপুত্রের কোলে কাশফুলের রাজ্য

আজ থেকে রাবি স্টেশনে থামবে দুটি আন্তঃনগর ট্রেন

সাত মাসেও আদালতে যায়নি অভিযোগপত্র

শিক্ষার্থীবান্ধব সমাবর্তন ফি নির্ধারণের দাবি জবি ছাত্রদলের

ভারতে মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ ও মসজিদ ভাঙচুরের প্রতিবাদে ছাত্রশক্তির বিক্ষোভ

বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক