হোম > শিক্ষা > ক্যাম্পাস

দুই দিনে ৩৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ, ছাত্রী হলে কেউ নেয়নি ফরম

জকসু নির্বাচন

জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দুই দিনে মোট ৩৫টি ফরম বিক্রি হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জকসু নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. আনিসুর রহমান। নির্বাচন কমিশনার জানান, প্রথম দিনে ৪টি এবং দ্বিতীয় দিনে ৩১টি—মোট ৩৫টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

তবে ছাত্রী হল থেকে এখনো পর্যন্ত কোনো নারী শিক্ষার্থী হল সংসদ নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেননি। হলের প্রভোস্ট ও প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা অধ্যাপক ড. আঞ্জুমান আরা বলেন, “এখন পর্যন্ত কেউ মনোনয়ন নেয়নি। আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত সময় আছে, সম্ভবত কালই সবাই ফরম নেবে।”

হল সূত্রে জানা যায়, জবির একমাত্র ছাত্রী হলে ভোটার সংখ্যা ১ হাজার ২৩৭ জন। ছাত্রী হলে ছাত্রদল, ছাত্রী সংস্থা ও ডিবেটিং সোসাইটির প্যানেল গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তফসিল অনুযায়ী ১৩, ১৬ ও ১৭ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহীদ সাজিদ ভবনের নিচতলায় এবং পরিবহন অফিসের পাশে অবস্থিত জকসু নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। হল শিক্ষার্থী সংসদের মনোনয়নপত্র পাওয়া যাবে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের অফিস কক্ষে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

নির্দেশনায় আরও বলা হয়, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক সঙ্গে রাখা নিষিদ্ধ।

এবারের জকসু মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা এবং হল শিক্ষার্থী সংসদের জন্য ২৫০ টাকা।

এসআর

চবিতে সাংবাদিকসহ চার শিক্ষার্থী আহতের ঘটনায় চাকসুর বিক্ষোভ

জাবিতে প্রথমবারের মতো তিন দিনের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল

জুলাই ইস্যুতে দ্বিমত, বিএনপির সমালোচনা করে ছাত্রদল নেতা শোভনের পদত্যাগ

জাকসুর উদ্যোগে পুনরায় চালু ক্যাম্পাস–চন্দ্রা রুটে বাস

গণভোটের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

আধুনিকায়ন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি

চাকসুর উদ্যোক্তা মেলায় দেশীয় পাটপণ্য থেকে চীনা সামগ্রীর সমাহার

এনএসইউতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করলো এসএস ক্লাব