হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

চার দফা দাবি

স্টাফ রিপোর্টার, গাজীপুর

চার দফা দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী গাজীপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার মহানগরীর বোর্ড বাজারে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, বিগত সরকারের সময় তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। অনেকে চাকরিও হারিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর উচ্চ আদালতের রায়ের মাধ্যমে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো অনেক সুবিধা থেকে বঞ্চিত করছে। প্রায় ৯ মাস ধরে বিষয়টি সমাধানের অপেক্ষায় থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে তারা আন্দোলনে নামেন।

বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন শাখার সেকশন অফিসার মিয়াজ উদ্দিন বলেন, আদালতের রায় অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান, বেতন কাঠামো সমন্বয়, রায়ের সাংঘর্ষিক বিজ্ঞপ্তি বাতিল এবং কিছু কর্মকর্তা-কর্মচারীর শাস্তিমূলক বদলি বাতিল করা হোক। ঈদের আগেই এসব দাবি বাস্তবায়ন করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

চাকরি রক্ষা কমিটির মহাসচিব মিয়া হোসেন রানা বলেন, চার দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বিষয়গুলো বিবেচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ডেঙ্গু প্রতিরোধে জাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞানের ৪ শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড

ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি ইউটিএলের

ডাকসুর ‘বহুমাত্রিক’ ও ‘হাতেখড়ি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

অধ্যাপক জামালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানাল শিক্ষক ফোরাম

সুবিধাবঞ্চিতদের জন্য পুরান ঢাকায় ছাত্রদল নেতার বিনামূল্যে স্বাস্থ্যসেবা

গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯