হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাপানের বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড পেলেন ড. জান্নাতুল ফেরদৌস

প্রতিনিধি, কুবি

প্রথম বাংলাদেশি হিসেবে জাপানের মর্যাদাপূর্ণ এশিয়ান ইয়াং বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস।

বায়োটেকনোলজি গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননায় ভূষিত করেছে জাপানের সোসাইটি ফর বায়োটেকনোলজি, জাপান (এসবিজে)।

মঙ্গলবার (২ জুন) বিষয়টি নিশ্চিত করেন ড. জান্নাতুল ফেরদৌস। তিনি জানান, বায়োটেকনোলজি বিষয়ে গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। তার গবেষণার মূল বিষয় ছিল ন্যানোপ্রযুক্তি ব্যবহার করে ওষুধ ও বায়োমলিকিউলের কার্যকর প্রয়োগ নিশ্চিত করা।

প্রতিক্রিয়ায় তিনি বলেন, একজন গবেষক হিসেবে এ অর্জন তার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। উন্নত বিশ্বের গবেষকদের সঙ্গে প্রতিযোগিতা করে এ পুরস্কার অর্জন দেশের তরুণ গবেষকদের জন্যও অনুপ্রেরণার উৎস হবে।

তিনি আরো জানান, আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ৭৮তম এসবিজে বার্ষিক সম্মেলনে তাকে এ সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের যাবতীয় ব্যয়ভার বহন করবে এসবিজে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সোসাইটি ফর বায়োটেকনোলজি, জাপান (এসবিজে) হলো জাপানের একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সংগঠন। এটি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর মূল লক্ষ্য হলো জীববিজ্ঞান, জীবপ্রযুক্তি (বায়োটেকনোলজি) এবং জীবনবিজ্ঞানের তাত্ত্বিক ও ব্যবহারিক গবেষণার উন্নয়নে কাজ করা।

জবি ভিসির পিএসের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমেরিকান সংবিধান দিবস উদযাপন

জাতীয় সংগীত পরিবেশনের সময় ব্যাকগ্রাউন্ডে হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ

সাইবার ঝুঁকি মোকাবিলায় সতর্ক হতে হবে: উপাচার্য আমানুল্লাহ

‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ গড়ে তুলতে ছাত্রদলকে সহযোগিতার আশ্বাস ঢাবি প্রশাসনের

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

চাকসুর ‘আইনের আলো’ বইয়ের মোড়ক উন্মোচন

সুইমিংপুলে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮ হলে রান্নার চুলা দিলেন ছাত্রদল নেতা

ডাকসুর উদ্যোগে ‘মহানবি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন