হোম > শিক্ষা > ক্যাম্পাস

ড. মো: সবুর খান বিএসি’র খন্ডকালীন সদস্য মনোনীত

আতিকুর রহমান নগরী

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) চেয়ারম্যান ড. মো: সবুর খান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-এর খণ্ডকালীন সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনীত হয়েছেন।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) হলো একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা, যা বাংলাদেশের উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান (HEIs) ও তাদের একাডেমিক প্রোগ্রামসমূহকে স্বীকৃতি প্রদান করে।

এই মনোনয়ন এপিইউবি সদস্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এক গৌরবময় অর্জন এবং তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে সদস্য বিশ্ববিদ্যালয়সমূহ স্বীকৃতিদান প্রক্রিয়া, নীতি-নির্ধারণ, মানোন্নয়ন ও কমপ্লায়েন্স বিষয়ে সময়োপযোগী পরামর্শ ও দিকনির্দেশনা পেতে সক্ষম হবে।

পাশাপাশি, এপিইউবি জাতীয় মান নিশ্চয়তা নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে তাদের সম্মিলিত সুপারিশ ও নীতিগত প্রস্তাবনা সরাসরি কাউন্সিলের কাছে উপস্থাপন করতে পারবে, যা এপিইউবি-র ভূমিকা ও প্রতিনিধিত্বকে আরও সুদৃঢ় করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ডেঙ্গু প্রতিরোধে জাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞানের ৪ শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড

ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি ইউটিএলের

ডাকসুর ‘বহুমাত্রিক’ ও ‘হাতেখড়ি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

অধ্যাপক জামালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানাল শিক্ষক ফোরাম

সুবিধাবঞ্চিতদের জন্য পুরান ঢাকায় ছাত্রদল নেতার বিনামূল্যে স্বাস্থ্যসেবা

গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯