হোম > শিক্ষা > ক্যাম্পাস

শিশির মনিরকে লাল কার্ড দেখালো রাবি শিক্ষার্থীদের একাংশ

প্রতিনিধি, রাবি

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের আসামিদের পক্ষে আইনি লড়াই করা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনিরকে লাল কার্ড প্রদর্শন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ।

সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি হয়। পরে প্যারিস রোড থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে পরিবহন চত্বরে এসে শেষ হয়।

এসময় `শিশির মনির শিশির মনির ভুয়া ভুয়া'; 'রাকসু রাকসু ভুয়া ভুয়া', 'ফুয়াদ ফুয়াদ ভুয়া ভুয়া', 'রাবিয়ানদের পক্ষ থেকে লাল কার্ড, লাল কার্ড' এসব স্লোগান দিতে দেখা যায়।

প্রতিবাদ কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, "ব্যারিস্টার ফুয়াদ একজন আইনজীবী যে আইন মানেন না, মুক্তিযুদ্ধ মানেনা। যিনি মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরের মতো জাইগায় যেখানে শহিদদের স্মরণ করা হয়। এমন জায়গায় রাকসু'র লজ্জাজনক প্রোগ্রাম করে তাদের নিয়ে এসেছে। আমরা এই প্রোগ্রামকে প্রত্যাখ্যান করছি।"

এসময় অন্য একজন শিক্ষার্থী বলেন, "রাজশাহী বিশ্ববিদ্যালয় মাটিতে আমরা ব্যারিস্টার ফুয়াদকে অবাঞ্ছিত ঘোষণা করছি। এ বাংলার মাটিতে রাজাকার আল বদর আল সামস বাহিনীর এজেন্টদের কোন স্থান নেই। যারা শহীদ আবরার ফাহাদ ভাইয়ের মতো একজনের হত্যাকারীর পক্ষে সাফাই গায় তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছি।"

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) আমন্ত্রণে 'গণভোটের রায় বাস্তবায়নে : সংকট পথে দেশ' শীর্ষক সেমিনারে অতিথি হিসাবে রাবিতে এসেছিলেন আইনজীবী শিশির মনির ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

গবেষণার মাঠ ফেরতের দাবিতে গণপূর্তের কুশপুত্তলিকা দাহ

পিএসসি সংস্কার ও সরকারি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে ছাত্রশিবিরের ১৩ দফা প্রস্তাবনা

কিউএস র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ১৬তম

জাবিতে পরিচালক নিয়োগ নিয়ে উত্তেজনা, তালা ভেঙে উপাচার্যকে মুক্ত করল ছাত্রদল

ডিনস অ্যাওয়ার্ড পেলেন রাবির ছয় শিক্ষকসহ ৬৮ শিক্ষার্থী

সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে রাকসুর উদ্যোগ, প্রকাশিত ৮ গ্রন্থ

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজধানীর উদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, দিনব্যাপী বিক্ষোভ

ফ্যাসিস্ট আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়নি: উপাচার্য

খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বলেই জবিকে মূল্যায়ন করা হয়নি: উপাচার্য