হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের ১৬৭ সন্তানকে পোষ্য শিক্ষাবৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সন্তানদের শিক্ষা সহায়তা প্রদানের অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিবছর পোষ্য শিক্ষাবৃত্তি প্রদান করে। ২০২৪-২০২৫ অর্থবছরে এ শিক্ষাবৃত্তির জন্য ১১তম গ্রেড থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ২৩০ জন আবেদন করেন। প্রয়োজনীয় শর্ত পূরণ করায় এদের মধ্যে থেকে ১৬৭ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

রোববার দুপুর ১২টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভাইস-চ্যান্সেলরের সভা কক্ষে পোষ্য শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থের চেক হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন,রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন ।

এ বছর চারটি ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যায়নরত ১১৫ জন শিক্ষার্থী ৯ হাজার টাকা, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী ও সমমানের ৩০ জন শিক্ষার্থী ১২ হাজার টাকা, ডিগ্রি/স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর/মেডিক্যাল/প্রকৌশল সমমানের ২১ জন শিক্ষার্থী ১৫ হাজার টাকা এবং বিশেষ চাহিদা সম্পন্ন এক সন্তানকে বাৎসরিক ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

বৃত্তি প্রদানকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আমানুল্লাহ বলেন, দৈনন্দিন জীবনযাপনের খরচ বাড়ায় আগামী অর্থবছর থেকে পোষ্য শিক্ষাবৃত্তির অর্থের পরিমাণ বাড়ানো হবে।

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা

শাবিপ্রবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল

চবির রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

মানারাত স্টেম ফেস্টে পুরস্কৃত খুদে বিজ্ঞানীরা, উদ্ভাবনে মানবকল্যাণের বার্তা

ঢাবির মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

কক্সবাজারে রিসোর্টে আগুন, প্রাণ গেল জবি শিক্ষার্থী নাবিলার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি

আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাসে সম্প্রীতি রক্ষায় জবি ছাত্রদলের আহ্বান