হোম > শিক্ষা > ক্যাম্পাস

নিকাব পরিহিত শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, ৭ দফা দাবি ছাত্রী সংস্থার

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির (প্রশাসন) কাছে স্মারকলিপি প্রদান করে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের নিকাব পরিহিত এক শিক্ষার্থীকে হেনস্তা ও সন্ত্রাসী অপবাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, হিজাব ও নিকাব পরিধান করা একজন শিক্ষার্থীর ব্যক্তিগত ও ধর্মীয় অধিকার। এ অধিকার নিয়ে কটাক্ষ, হেনস্তা কিংবা হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সুস্পষ্ট একাডেমিক নীতিমালা প্রণয়ন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। একজন শিক্ষক শিক্ষার্থীদের অভিভাবক ও আস্থার জায়গা। অথচ, পোশাকের কারণে কোনো শিক্ষার্থীকে প্রশ্নবিদ্ধ করা, ক্লাস থেকে বের করে দেওয়া বা হুমকি দেওয়া শিক্ষার পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে হিজাব-নিকাব নিয়ে বারবার কটাক্ষ ও বৈষম্যের অভিযোগ ওঠা দুঃখজনক। কোনো ঘটনার তদন্ত কমিটি গঠন করে বিষয়টি দীর্ঘায়িত না করে দ্রুত দৃশ্যমান ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ধর্মীয় বিষয়ে কোনো শিক্ষক কটূক্তি করলে তার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা একাডেমিক নীতিমালায় সুস্পষ্টভাবে উল্লেখ করার দাবি জানান তারা। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তারা আশা করেছিলেন, দেশের সব ক্ষেত্রে সমতা, ন্যায্যতা ও সবার অংশগ্রহণ নিশ্চিত হবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই হিজাব-নিকাবকে কেন্দ্র করে শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ ওঠা উদ্বেগজনক। ধর্মীয় অধিকার ও অনুভূতির প্রতি কোনো ধরনের অসংগত আচরণ মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন সুমাইয়া ফাহমিদা, সুমাইয়া নুসরাত মিম, তাহমিদা আকবর, বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আফসানা আক্তার এবং সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না।

মানববন্ধন শেষে ৭ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) বরাবর দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ৩ বিশেষ কোর্স: ইউজিসি সদস্য ড. মামুন

চুয়েটে নতুন উপাচার্য আসার খবরে ফটকে তালা দিয়ে শিক্ষার্থীদের অবস্থান

ঘেরাও করে পদত্যাগপত্রে সই, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল উপাচার্যের কক্ষ

নিকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি

ঢাবিতে বোরকা-নিকাব পরা শিক্ষার্থীকে কটূক্তির ঘটনায় ইউটিএলের নিন্দা, তদন্ত দাবি

গণরুম-গেস্টরুম নিপীড়নবিরোধী স্মৃতিস্তম্ভ ‘আর্তনাদ’ উদ্বোধন ডাকসুর

নিকাব পরিহিত ছাত্রীকে হেনস্তা, ছাত্রীসংস্থার প্রতিবাদ

বাসে সামান্য ধাক্কাকে কেন্দ্র করে আইইউবিএটি-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

আওয়ামী ফ্যাসিবাদ ও ভারত একই সূত্রে গাঁথা: নুরুল ইসলাম সাদ্দাম