হোম > শিক্ষা > ক্যাম্পাস

হাদির রুহের মাগফিরাত কামনায় জাবিতে দোয়া মাহফিল

প্রতিনিধি, জাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের নেতা শরিফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত ও শাহাদাতের মর্যাদা কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত ওই দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যান্য মুসল্লিরা অংশ নেন।

দোয়া মাহফিলে শরিফ ওসমান বিন হাদির মাগফিরাত ও শহীদ হিসেবে মর্যাদা দান কামনা করা হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, ন্যায়, স্বাধীনতা ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামে শরিফ ওসমান বিন হাদির ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগাবে।

দোয়া মাহফিল শেষে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয় এবং দেশ ও জাতির শান্তি, ন্যায়বিচার ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে বই প্রকাশ করল ডাকসু

মঈন খান ও সালাহউদ্দিন আহমেদের দায়িত্ব বাড়াল সরকার

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

মতভিন্নতা গণতান্ত্রিক সংসদের স্বাভাবিক বৈশিষ্ট্য: স্পিকার

মানিব্যাগ ছিনিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, মাদরাসা ছাত্রের হাত-পা বিচ্ছিন্ন

দশমিনায় তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীন হচ্ছে শহররক্ষা বাঁধ ও সড়ক

গণভোটের রায় বাস্তবায়নে আমরা অপেক্ষায় থাকলাম

সরকারের ঘোষণার আগেই কর্মী পাঠানোর নামে প্রতারণা, রিক্রুটিং এজেন্সিকে সিলগালা

পদ্মা থেকে মাত্র ৩০০ মিটার দূরে স্কুল, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

অদৃশ্য এক শক্তিতে ফ্যাসিবাদের সময় গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি