হোম > শিক্ষা > ক্যাম্পাস

সরকারি অফিস ভাঙচুরের অভিযোগে ছাত্রদল নেতাকে শোকজ

প্রতিনিধি, চবি

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে শোকজ করেছে কেন্দ্রীয় কমিটি। মূলত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে হট্টগোল ও প্রিন্টার ভাঙচুরের অভিযোগের প্রেক্ষিতে তাকে এ শোকজ করা হয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার (সাজ্জাদ হোসেন) বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘন্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

জানতে চাইলে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় আমার দেশকে বলেন, আমি গতকাল সোমবার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গিয়েছিলাম আমার এক পরিচিত ভাইয়ের নাম্বার নিতে। কিন্তু ওখানে দায়িত্বে থাকা এক কর্মকর্তা আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এ নিয়ে একটু কথা-কাটাকাটি হয়। পরে আমি অফিস থেকে চলে আসি। এরপর শুনতেছি আমি নাকি অফিস ভাংচুর করেছি। আমার প্রশ্ন হচ্ছে—উপজেলা নির্বাহী অফিসে গিয়ে কোন কিছু ভাংচুর করার সুযোগ আদৌ আছে কি না?

এর আগে গতকাল সোমবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে অফিসের প্রিন্টার ভাঙচুরের অভিযোগ ওঠে সাজ্জাদ হোসেন হৃদয়ের বিরুদ্ধে। ফটিকছড়ি উপজেলার প্রধান প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী তার বিরুদ্ধে এ অভিযোগ তুলেন।

উল্লেখ্য, অভিযুক্ত ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সর্বশেষ নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন। হৃদয় এন্টারপ্রাইজ নামে তাঁর একটি ঠিকাদারি প্রতিষ্ঠানও রয়েছে বলে জানা গেছে।

গাইবান্ধা সরকারি কলেজে কুরআন দিবসের পুরস্কার বিতরণ

চাঁদাবাজির অভিযোগে ববি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

চবির শাহ আমানত হলের অস্ত্র কাণ্ডে চার সদস্যের তদন্ত কমিটি গঠন

সিট বণ্টন নীতিমালা প্রণয়নের দাবি ডাকসু ও হল সংসদের

রাবিতে লিচুর পর আম পৌঁছে দিলেন হল সংসদের নেতারা

তুরস্কে যাচ্ছে রুয়েটের রোভার, বিশ্বে ১৩তম টিম অগ্রদূত

শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদে রাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন

জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিকুর, সাধারণ সম্পাদক লিমন

শিশু রামিসা হত্যার বিচারের দাবি চবি শিক্ষার্থীদের

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা: আসামি গ্রেপ্তারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা