হোম > শিক্ষা > ক্যাম্পাস

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গবেষণায় পর্যাপ্ত সহায়তা প্রয়োজন: সিকৃবি ভিসি

৯৭ গবেষণা প্রকল্পে বরাদ্দ ৪ কোটি টাকা

সিলেট ব্যুরো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গবেষণায় পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করা প্রয়োজন।

বুধবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সিস্টেম (সাউরেস) এর উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে ‘প্রজেক্ট অ্যান্ড ফেলোশিপ অ্যাওয়ার্ড গিভিং সিরোমনি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সাউরেসের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবালের সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব—ই—ইলাহী ও সাউথইস্ট ব্যংক পিএলসির এসএভিপি কাজী মো. ইরফান উল হক।

উল্লেখ্য, সাউরেস’র তত্ত্বাবধানে ইতোমধ্যে ৬৭৭টি গবেষণা প্রকল্প সমাপ্ত হয়েছে এবং ১০৫৭টি প্রকল্প চলমান রয়েছে।

অনুষ্ঠানে ২০২৪-২০২৫ অর্থবছরে ৯৭টি গবেষণা কাজের জন্য বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ডেঙ্গু প্রতিরোধে জাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞানের ৪ শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড

ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি ইউটিএলের

ডাকসুর ‘বহুমাত্রিক’ ও ‘হাতেখড়ি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

অধ্যাপক জামালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানাল শিক্ষক ফোরাম

সুবিধাবঞ্চিতদের জন্য পুরান ঢাকায় ছাত্রদল নেতার বিনামূল্যে স্বাস্থ্যসেবা

গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯