হোম > শিক্ষা > ক্যাম্পাস

শাবিপ্রবিতে তৃতীয় গণ-ইফতার, আয়োজনে স্টুডেন্টস এইড সাস্ট

প্রতিনিধি, শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ তৃতীয়বারের মতো গণ-ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দুই হাজার মানুষের জন্য ইফতারের আয়োজন করে সামাজিক সংগঠন স্টুডেন্ট এইড সাস্ট।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্গীকার’-এর নাশিদ পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়।

অনুষ্ঠানে স্টুডেন্ট এইড সাস্টের সভাপতি শাকিল মাহমুদ বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে ক্যাম্পাসে ইফতারের ওপর নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। ইফতার আমাদের সংস্কৃতির অংশ এটি পারস্পরিক সৌজন্যবোধ ও সম্পর্ক বৃদ্ধিতে সহায়তা করে। সেই নিষেধাজ্ঞার প্রতিবাদ থেকেই গণ-ইফতারের সূচনা, যা পরবর্তীতে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়ে। প্রতিবাদের ধারাবাহিকতা বজায় রাখতেই তৃতীয়বারের মতো এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের রমজানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইফতার বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে এ গণ-ইফতার কর্মসূচি শুরু করে সংগঠনটি। তবে এবারও প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না দেওয়ায় বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

শাহজালালে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ এখন গলার কাঁটা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

আশুলিয়ার একটি বাস থেকে স্বামী-স্ত্রীসহ নবজাতকের লাশ উদ্ধার

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

কমেনি খুন, নারী ও শিশু নির্যাতন, ছয় মাসে মামলা বেড়েছে ১১ হাজার