হোম > শিক্ষা > ক্যাম্পাস

ববিকে প্রথম ফ্যাসিস্টমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতির দাবি ছাত্রদলের

প্রতিনিধি, ববি

বরিশাল বিশ্ববিদ্যালয়কে (ববি) ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ হিসেবে সিন্ডিকেটের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্যের কার্যালয়ে গিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ডাকে সারা দেশের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশ নেন। ওই আন্দোলনে শিক্ষার্থীদের অগ্রণী প্রতিবাদী ভূমিকার মুখে ১৮ জুলাই ক্যাম্পাসে হামলারত আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি সমর্থিত বাহিনী ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হয়। এ কারণেই বরিশাল বিশ্ববিদ্যালয়কে দেশের ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ১৮ জুলাই ২০২৪ তারিখে তৎকালীন সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী ও তাদের দলীয় ক্যাডাররা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর ক্যাম্পাস ও সংলগ্ন মহাসড়কে হামলা চালায়। শিক্ষার্থীরা বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডের মুখোমুখি হয়েও প্রতিরোধ গড়ে তোলে। তাদের সাহসী প্রতিরোধের মুখে আইনশৃঙ্খলা বাহিনী পিছু হটতে বাধ্য হয় বলে স্মারকলিপিতে দাবি করা হয়।

এতে আরও বলা হয়, ওই দিনের প্রতিরোধ বরিশালে স্বৈরাচারবিরোধী আন্দোলনকে নতুন গতি দেয়। এ সময় বহু শিক্ষার্থী গুরুতর আহত হন, যাদের অনেকেই এখনো সেই ঘটনার শারীরিক ও মানসিক ক্ষত বহন করছেন। এসব আত্মত্যাগকে বাংলাদেশের গণ-অভ্যুত্থানের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে ছাত্রদল দাবি জানায়, শহীদ ও আহত শিক্ষার্থীদের আত্মত্যাগের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে ১৮ জুলাইকে আনুষ্ঠানিকভাবে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত দিবস’ হিসেবে সিন্ডিকেটের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হোক।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারা আশা প্রকাশ করেন, উপাচার্য শিক্ষার্থীদের এ দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত সিন্ডিকেট সভায় উত্থাপন করবেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

নেপালের বন্যায় প্রায় ১০০ চীনা নাগরিক নিখোঁজ, তিব্বতে লি ছিয়াং

ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ কিশোরের মৃত্যু

‘মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, এতে অন্যদের উদ্বেগের অবকাশ নেই’

এআইয়ের সহায়তায় মস্তিষ্ক অস্ত্রোপচার, চিকিৎসাবিজ্ঞানে নতুন মাইলফলক

৫ মাসে হাম ও হামের উপসর্গে মৃত্যু ৯৫৫

ইলিয়াস আলী গুমের ঘটনায় জিয়াউলকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

নেপালে এত ভারতীয় তীর্থযাত্রী ভ্রমণ করছিলেন কেন

প্রণোদনা প্যাকেজে ৪১ হাজার কোটি টাকা দেবে ১৭ ব্যাংক

‘ইরানের পারমাণবিক শিল্প বিশ্বমানের’

দাখিলের অষ্টম শ্রেণির বৃত্তির ফরম পূরণের সময় বৃদ্ধি