হোম > শিক্ষা > ক্যাম্পাস

মানারাতে শাহ আব্দুল হান্নান মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটি (এমআইইউএমসিএস) আয়োজিত দুই দিনব্যাপী প্রথম শাহ আব্দুল হান্নান মেমোরিয়াল ইন্ট্রা-ডিপার্টমেন্ট মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষ হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিথিরা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন এবং রানার-আপ দলকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করেন।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে আতিকা ফারজানা, লুবনা আক্তার ও মিথি আক্তারের দল দি জুরিস গার্ল (টিম কোড ২৫১১) চ্যাম্পিয়ন হয়। ইফতি সাহাল সারা, আয়েশা আরেফিন ও মো: শিবলি ইসলামের দল লেক্স ভেরিটাস (টিম কোড ২৫০৪) রানার-আপ হয়। প্রতিযোগিতায় আইন বিভাগের বিভিন্ন ব্যাচ থেকে ১২টি দলে ভাগ হয়ে মোট ৩৬ জন শিক্ষার্থী অংশ নেন।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের প্রধান আবদুল্লাহ হিল গণি। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আবু সাঈদ এবং চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে অংশ নেওয়া সুপ্রিম কোর্টের তিন খ্যাতিমান আইনজীবী — ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের প্রসিকিউটর ব্যারিস্টার শেখ মাহাদি ও এস এম তাসমিরুল ইসলাম।

প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব এমআইইউ মুট কোর্ট সোসাইটি ও আইন বিভাগকে শিক্ষার্থীদের ভবিষ্যত পেশাগত জীবনের উন্নয়নের লক্ষ্যে এমন সুন্দর উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রতিযোগিতা আইন বিভাগের শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, যুক্তিতর্ক উপস্থাপনে দক্ষতা এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসআর

লুঙ্গি পরে গামছা ঝুলিয়ে ভাইভা বোর্ডের পরীক্ষায় শিক্ষার্থী

রাবির মন্নুজান হলে ২২ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় মামলা নেয়নি পুলিশ, ব্যাখ্যা চাইলেন নাহিদ

রাবি শিক্ষার্থীদের কাস্টমাইজড এটিএম কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক

মিছিল-পাল্টা মিছিলে উত্তপ্ত চবির ছাত্ররাজনীতি

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন

ডাকসুর চতুর্থ কার্যনির্বাহী সভায় নানামুখী সিদ্ধান্ত

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় ৩৭০ ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা

জকসু নেতা নাঈমকে থাপ্পড় দেয়ার অভিযোগ নারী খেলোয়াড় সাদিয়ার বিরুদ্ধে

রুয়েটে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক প্রতিযোগিতা