হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঈদের ছুটিতে বিভাগীয় শহরে শিক্ষার্থীদের পৌঁছে দিবে শাবিপ্রবির বাস

প্রতিনিধি, শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের কষ্টের কথা বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী বছরের ঈদুল ফিতরের ছুটিতে বিভাগীয় শহরগুলোতে বিশ্ববিদ্যালয়ের বাস চালুর। এতে করে শিক্ষার্থীরা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারবে এবং পরিবারের সাথে আনন্দময় ঈদ উদযাপন করতে পারবে।

এ বিষয়ে আমার দেশকে উপাচার্য বলেন, ঈদের সময় সবাই নিজ নিজ বাড়িতে ফিরতে চায়। এ সময় দেশে যানবাহনের তীব্র সংকট দেখা দেয়। অনেক ক্ষেত্রে পরিবহন সিন্ডিকেট অতিরিক্ত ভাড়া আদায় করে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তখন নানা ভোগান্তির মুখে পড়তে হয়।

উপাচার্যের এই উদ্যোগের প্রশংসা করে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জুনায়েদ আহমেদ বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রতি ইতিবাচক সাড়া দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। প্রতি ঈদে অতিরিক্ত ভাড়া, টিকিট সংকট ও যাতায়াতের অনিরাপত্তার কারণে অনেক শিক্ষার্থী দুর্ভোগ পোহায়।

জেডএম

প্রথমবারের মতো বিভাগীয় শহরে বুয়েট শিক্ষার্থীদের নিজস্ব বাসে ঈদযাত্রা

ঢাবিতে অবরুদ্ধ কবি নজরুলের সমাধি, দর্শনার্থীদের ক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

নারী শিক্ষার্থীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য চবি শিবিরকর্মীর

চবির সেই ছাত্রদল নেতা বান্ধবীসহ আপত্তিকর অবস্থায় আটক

শহীদ জিয়া মহিলা কলেজের সভাপতি হলেন সাঈদুল হোসেন সাহেদ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

রামিসা হত্যার প্রতিবাদে আজাদী মঞ্চের মানববন্ধন

জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর শুভেচ্ছা

হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের, আটক ৪