হোম > শিক্ষা > ক্যাম্পাস

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের নতুন দায়িত্বে সাবেক ঢাবি ভিসি নিয়াজ আহমদ খান

আমার দেশ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ কৌশলগত পরামর্শক (সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার) হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার গ্রামীণ ইউনিভার্সিটি ট্রাস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পরই তিনি এ পদে যোগ দেন।

অধ্যাপক নিয়াজ আহমদ খান ২০২৪ সালের ২৭ আগস্ট একটি বিশেষ পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। সে সময় জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর উদ্ভূত অস্থিরতার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব তার ওপর ন্যস্ত হয়। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন।

গ্রামীণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানটি নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ‘তিন শূন্য’ ধারণা শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ এর ভিত্তিতে পরিচালিত হবে। এই লক্ষ্য বাস্তবায়নে পাঁচটি স্কুলের অধীনে ১৪টি অগ্রাধিকারভিত্তিক একাডেমিক প্রোগ্রাম নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২০২৫ সালের মার্চে শিক্ষা মন্ত্রণালয় এবং পরের মাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন পাওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি একাডেমিক কার্যক্রম শুরু করার পথ তৈরি করে। একটি ট্রাস্টি বোর্ডের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হবে।

এ ট্রাস্টি বোর্ডের সদস্যরা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্বেচ্ছাশ্রম দেওয়ার অঙ্গীকার করেছেন। তারা প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের বেতন, ভাতা বা সভায় অংশগ্রহণের জন্য আর্থিক সুবিধা গ্রহণ করবেন না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এআরবি

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা

শাবিপ্রবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল

চবির রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

মানারাত স্টেম ফেস্টে পুরস্কৃত খুদে বিজ্ঞানীরা, উদ্ভাবনে মানবকল্যাণের বার্তা

ঢাবির মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

কক্সবাজারে রিসোর্টে আগুন, প্রাণ গেল জবি শিক্ষার্থী নাবিলার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি

আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাসে সম্প্রীতি রক্ষায় জবি ছাত্রদলের আহ্বান