হোম > শিক্ষা > ক্যাম্পাস

ইবিতে শিবির নেতাকে ছাত্রদল কর্মীর চড়, ক্যাম্পাসে উত্তেজনা

প্রতিনিধি, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে ইসলামী ছাত্রশিবিরের হল সেক্রেটারি কাজী জোহায়েরকে ছাত্রদলের এক জুনিয়র কর্মীর চড় মারার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষই পাল্টাপাল্টি স্লোগান দিয়ে নিজেদের অবস্থান জানান। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

জানা যায়, অভিযুক্ত ছাত্রদল কর্মী আলিনূর রহমান আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র এবং দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র ভুক্তভোগী শিবির নেতা কাজী জোহায়ের।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শহীদ জিয়াউর রহমান হলের করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় ছাত্রশিবিরের হল সেক্রেটারি জোহায়েরকে চড় মারেন ছাত্রদল কর্মী আলিনূর রহমান এবং সেখান থেকে চলে যান।

এদিকে,ঘটনার পর শিবির নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে উত্তেজিত হয়ে আলিনূরের কক্ষের জানালার গ্লাস ভাঙচুর করে। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে তাদের সরিয়ে নেয়। এরপর প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসনের সহায়তায় অভিযুক্তকে হল থেকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিলসহ শো ডাউন দেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে জানতে পেরে তখনই ঘটনাস্থলে যাই। আমরা দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা করি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সাহায্যে ছাত্রদল কর্মীকে নিরাপদে প্রক্টর অফিসে নিয়ে আসি। আমরা দুই পক্ষকে নিয়েই ঘটনা সমাধান করার চেষ্টা করছি।

আইনের ফাঁকফোকরের মাদক কারবারি-ছিনতাইকারীদের আটকে রাখা যায় না

জাতীয় স্বার্থে যেখানে প্রয়োজন, বাংলাদেশ সেখানেই যাবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এক যুগ পর হরিরামপুরে নৌকাবাইচ, ইছামতীর দুই পাড়ে মানুষের ঢল

পারিশ্রমিক বাড়ানোর আবেদন আম্পায়ার, স্কোরার ও ম্যাচ রেফারিদের

সংসদের আগামী অধিবেশনে যাব কি না নিশ্চিত নয়: নাহিদ

২৫০ শয্যার জায়গায় ৮৬৭ রোগী, এমন দৃশ্য জীবনে দেখিনি: বিমানমন্ত্রী

ইরান যুদ্ধে তথ্য ফাঁস, মরিয়া হয়ে ঘরের শত্রু খুঁজছেন ট্রাম্প

বালুর ট্রাক সরাতে না পারা দল আমাদের পরামর্শ দিতে পারে না: সারজিস

হাসপাতালে অ্যান্টিভেনম দেওয়ার পরও বাঁচানো গেল না ব্যবসায়ীকে

গ্যাস-বিদ্যুৎ কার্ড থাকলে দিন, সরকারকে আসিফ মাহমুদ