হোম > শিক্ষা > ক্যাম্পাস

চবিতে সাংবাদিকসহ চার শিক্ষার্থী আহতের ঘটনায় চাকসুর বিক্ষোভ

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সময় টিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিন সরকার আবিরসহ চার শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় বিক্ষোভ করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেতৃবৃন্দ।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

বিক্ষোভে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই চবির শিক্ষার্থীরা স্থানীয়দের হামলা ও সহিংসতার শিকার হচ্ছেন, কিন্তু প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভুঁঞা বলেন, বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়ি থাকলেও সেখানে কার্যত কোনো পুলিশ থাকে না। অথচ অতীতে ছাত্রলীগের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব ঠেকাতে ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হতো। এখন শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার মতো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেই।

তিনি আরও বলেন, সম্প্রতি পহেলা বৈশাখের দিনও এক শিক্ষার্থী স্থানীয় সিএনজি চালকের হাতে মারধরের শিকার হয়েছেন। এর আগে গত বছরের আগস্টে স্থানীয়দের হামলায় প্রায় চার শতাধিক শিক্ষার্থী আহত হন। বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি উদ্বেগজনক।

চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতব্বার বলেন, বাবা-মা আমাদের পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠান। কিন্তু বারবার নিরাপত্তাহীনতার কারণে রাজপথে নামতে হচ্ছে। আমরা একটি নিরাপদ ক্যাম্পাস চাই।

উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং সংলগ্ন এলাকায় স্থানীয়দের মারধরে চার শিক্ষার্থী আহত হন। আহতরা হলেন—যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আলীমুল শামীম, মাহবুব হোসেন ফরহাদ, জাহিন সরকার আবির ও আশিকুর ইসলাম।

ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ

১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

ডাকসুর উদ্যোগে কবি জসীমউদদীন হলে কম্পিউটার ল্যাব স্থাপন

ফেনীতে এক দিনেই সড়কে ঝরল ৫ প্রাণ

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ: বিডা চেয়ারম্যান