হোম > শিক্ষা > ক্যাম্পাস

ইডেন কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ঢাবি সংবাদদাতা

ইডেন কলেজ

রাজধানীর ইডেন কলেজের পুকুরে ডুবে সানজিদা খাতুন রুপা (১৮) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি অগ্রণী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের কমার্স বিভাগের শিক্ষার্থী।

সোমবার সকাল ১০টার দিকে ইডেন কলেজ আবাসিক হোস্টেলের পুকুরে এ ঘটনাটি ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সকাল ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক ম. ফারুক বলেন, লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা ইডেন কলেজের খোদেজা খাতুন ছাত্রী নিবাস এর অফিস সহকারী রিফাত আরা রিমা বলেন, ইডেন কলেজের শিক্ষার্থী মোহনার কাছে সানজিদা পড়তো। সকালে তার কাছেই আসছিল। পুকুর পাড়ে গিয়ে সানজিদা পানিতে পা ভেজাতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে মোহানা ও পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছিল। আশপাশের সবার সহযোগিতায় প্রথমে মোহনাকে জীবিত অবস্থায় উদ্ধার করে। পরে সানজিদাকে পুকুরে পানির পাইপ দিয়ে টেনে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই তানভীর ইসলাম বলেন, সকালে বাসা থেকে প্রাকটিক্যাল পরীক্ষার কথা বলে বের হয়েছিল। পুকুরের পানিতে ডুবে মারা যাওয়ার খবর শুনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।

নিহত শিক্ষার্থী ঢাকা চকবাজার ১২ নম্বর চম্পাকলীর স্থায়ী বাসিন্দা হাজী সাইজ উদ্দিন সাজুর মেয়ে। এক ভাই তিন বোনের মধ্যে সে ছিল ছোট।

এমএস

জাকসুর ধারাবাহিকতা রক্ষায় দ্রুত তফসিল ঘোষণার দাবি জাতীয় ছাত্রশক্তির

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জবিতে প্রথমবারের ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইমরানুল হক

জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান

তরুণদের যুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক চিন্তার বিকাশ ঘটাতে হবে: ডেপুটি স্পিকার

ইআবি ও বিডিরেনের মধ্যে ইন্টারনেট সেবা চুক্তি সই

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

রাজশাহী স্টেশনে রাতভর উত্তেজনার পর ট্রেন চলাচল স্বাভাবিক

মাদরাসায় শিক্ষার্থীদের নিরাপত্তায় আল-হাইআতুল উলয়ার উদ্যোগকে স্বাগত

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, একজনকে শোকজ