হোম > শিক্ষা > ক্যাম্পাস

৪৮ ঘণ্টার মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আল্টিমেটাম

ইমন আলী, বেরোবি

৪৮ ঘণ্টার মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ও জুলাই বিপ্লবের ছাত্রদের ওপর হামলাকারীদের নাম প্রকাশ ও শাস্তির বিধান না হলে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে আয়োজিত সংবাদ সম্মেলনে এই হুমকি দেন তারা। এতে বক্তব্য দেন সমন্বয়ক শামসুর রহমান সুমন, রহমত আলী, আশিকুর রহমান, মো. নয়ন ও মো. সাকিব প্রমুখ।

সম্মেলনে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তে ছাত্র আন্দোলনে বিরোধিতা ও হামলার সঙ্গে জড়িত ৭২ জনের তালিকার কথা উল্লেখ করা হলেও তাদের নাম প্রকাশ করা হয়নি এখনও।

আগামীকাল রোববারের মধ্যে অপরাধীদের নামের তালিকা প্রকাশ ও ছাত্র সংসদ নির্বাচনের ফুল রোডম্যাপ দিতে হবে। এছাড়া ছাত্র সংসদ নির্বাচনের আগে শিক্ষক সমিতিসহ অন্য কোনো নির্বাচন ক্যাম্পাসে করতে না দেওয়ার সিদ্ধান্ত জানাতে হবে। এ দাবি না মানলে আগামী ৬ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেন তারা।

প্রসঙ্গত, ক্যাম্পাসে শিক্ষক সমিতির নির্বাচন নিয়ে এখন তোলপাড় চলছে। এছাড়া জুলাই বিপ্লবে বিরোধিতা ও হামলায় জড়িত ৭২ জনের নাম সিন্ডিকেটে নির্ধারণ করা হলেও এখনও তাদের শাস্তি দেওয়া হয়নি। এসব শিক্ষক-শিক্ষার্থী এখনও ক্যাম্পাসে প্রকাশ্যে ঘোরাফেরা ও বর্তমান প্রশাসনকে বেকায়দায় ফেলতে নানা ফন্দি-ফিকির করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

আশুলিয়ার একটি বাস থেকে স্বামী-স্ত্রীসহ নবজাতকের লাশ উদ্ধার

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

কমেনি খুন, নারী ও শিশু নির্যাতন, ছয় মাসে মামলা বেড়েছে ১১ হাজার

মিটার নেই, সংযোগও নেই তবু বিদ্যুৎ বিল