হোম > শিক্ষা > ক্যাম্পাস

স্থানীয়দের হামলায় চবি শিক্ষার্থী আহত, প্রতিবাদে চাকসু ও শিবিরের বিক্ষোভ

প্রতিনিধি, চবি

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পৃথকভাবে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং শাখা ছাত্রশিবির। গত শুক্রবার মধ্যরাতে এবং দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে চাকসু ও শিবির নেতারা বিক্ষোভ করেন।

বিক্ষোভে চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঞা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়ি রয়েছে কিন্তু সেখানে কোনো পুলিশ থাকে না।

আমরা ৫ আগস্টের আগে দেখতাম ছাত্রলীগের অন্তর্কোন্দল ঠেকাতে শত শত পুলিশ ক্যাম্পাসে রাখা হতো। কিন্তু এখন নিরাপত্তা দেওয়ার মতো পুলিশ নেই। আমরা আমাদের ভাইদের ওপর হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, ছাত্রশিবির সব সময় নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়ে আসছে। কিন্তু সে দাবি পূরণ করছে না প্রশাসন।

তিনি বলেন, এই জোবরা গ্রামে একটি সিন্ডিকেট আছে, যারা মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত। তারাই বারবার শিক্ষার্থীদের ওপর হামলা করছে। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানান।

ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ

১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

ডাকসুর উদ্যোগে কবি জসীমউদদীন হলে কম্পিউটার ল্যাব স্থাপন

ফেনীতে এক দিনেই সড়কে ঝরল ৫ প্রাণ

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ: বিডা চেয়ারম্যান