হোম > শিক্ষা > ক্যাম্পাস

ভি‌পি নুরের ওপর হামলার ঘটনায় ঢা‌বি সাদা দ‌লের নিন্দা

প্রতিনিধি, ঢাবি

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।

আজ শনিবার সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড.আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো.আবুল কালাম সরকার স্বাক্ষ‌রিত এক এক বিবৃতিতে এ তথ‌্য জান‌া‌নো হয়।

বিবৃ‌তি‌তে বলা হয়, বাংলাদেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র পরিলক্ষিত হচ্ছে। নুরুল হক নুরের ওপর হামলা তারই আলামত বলে মনে করা হচ্ছে। আমাদের ধারণা নুরের ওপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্র কিনা সেটি খতিয়ে দেখা উচিত।

সাদা দলের নেতৃবৃন্দ বলেন, উদ্ভূত পরিস্থিতিতে আমাদের সবাইকে সমন্বিতভাবে অস্থিতিশীল পরিবেশ রুখে দিতে হবে। ফ্যাসিবাদী বিরোধী ও গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দলগুলোকে অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখার পাশাপাশি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ করে গত বছরের গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনাকে অবশ্যই জয়ী হতে হবে। দেশকে বেআইনী শাসন এবং অস্থিরতার শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে হবে।

তারা আরো বলেন, আইনের শাসন সমুন্নত রাখা উচিত এবং একটি শান্তিপূর্ণ, সহনশীল ও স্থিতিশীল দেশ গড়ে তোলার বিকল্প নেই। শুধুমাত্র গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতাবান করার এবং সকলের জন্য ন্যায়বিচার, সাম্য এবং মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হতে পারবো। আমরা নুরুল হক নূরের দ্রুত আরোগ্য কামনা করি এবং ঘটনার আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। কেননা, হামলার ভিডিও সামাজিক মাধ্যমসহ বিভিন্ন জনের কাছে রয়েছে।

ঢাবির ৫৪তম সমাবর্তনে গলাকাটা ফি নির্ধারণ করে শিক্ষার্থীদের জিম্মি করা চলবে না: মুসাদ্দিক

জবির নতুন প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমদ

ঢাবির ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি, আবেদন শুরু ১ নভেম্বর থেকে

জাবিতে আসতে শুরু করেছে অতিথি পাখি, মানতে হবে প্রশাসনের কঠোর নির্দেশনা

অবশেষে ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির সেই অধ্যাপক

জুডিশিয়াল সার্ভিসে সুপারিশপ্রাপ্ত ইবির শিক্ষার্থীদের সংবর্ধনা

৩৪ দিন পর শর্তসাপেক্ষে ক্লাসে ফিরছেন চুয়েট শিক্ষক-শিক্ষার্থীরা

৩০ কোটি টাকার যন্ত্র আছে, ব্যবহার খুবই সীমিত

ব্রহ্মপুত্রের কোলে কাশফুলের রাজ্য

আজ থেকে রাবি স্টেশনে থামবে দুটি আন্তঃনগর ট্রেন