হোম > শিক্ষা > ক্যাম্পাস

খুবিতে এআই-বিষয়ক অনলাইন কর্মশালা

প্রতিনিধি, খুবি

খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কু’আ) উদ্যোগে ‘প্রম্পট ইঞ্জিনিয়ারিং ফর জেনারেটিভ এআই’ শীর্ষক দুই দিনব্যাপী এক অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৫ ও ৬ জুন ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ও অ্যালামনাইরা অংশ নেন।

কু’আর কার্যনির্বাহী সদস্য মাহামুদুল হাসান মিল্লাতের সার্বিক তত্ত্বাবধানে কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে কানাডার কার্লটন ইউনিভার্সিটির পিএইচডি গবেষক মোহাম্মদ বাছির (কৌশিক)।

দুই দিনব্যাপী এই আয়োজনে বাস্তব উদাহরণের মাধ্যমে বিভিন্ন এআই টুল ব্যবহারের কৌশল এবং কার্যকর প্রম্পট তৈরির বিভিন্ন পদ্ধতি তুলে ধরা হয়। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার, প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের কৌশল এবং গবেষণা ও পেশাগত ক্ষেত্রে জেনারেটিভ এআইয়ের প্রায়োগিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালা সম্পর্কে মাহামুদুল হাসান মিল্লাত বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সব সময়ই শিক্ষার্থীদের সমসাময়িক ও যুগোপযোগী দক্ষতায় সমৃদ্ধ করতে বদ্ধপরিকর। চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের দৈনন্দিন ও পেশাগত জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। আমাদের লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের এই প্রযুক্তির সঠিক ব্যবহারে পারদর্শী করে তোলা, যেন তারা অ্যাকাডেমিক গবেষণা ও বৈশ্বিক জব মার্কেটে নিজেদের এক ধাপ এগিয়ে রাখতে পারেন। আগামীতেও কু’আর পক্ষ থেকে এমন ক্যারিয়ারমুখী ও দক্ষতা উন্নয়নমূলক আয়োজন অব্যাহত থাকবে।

প্রশিক্ষক মোহাম্মদ বাছির (কৌশিক) বলেন, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিগত পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি। এআইকে কার্যকরভাবে কাজে লাগাতে হলে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট নয়, বরং সঠিক নির্দেশনা বা প্রম্পট তৈরির দক্ষতাও অর্জন করতে হবে। গবেষণা, শিক্ষা এবং পেশাগত বিভিন্ন ক্ষেত্রে জেনারেটিভ এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিকভাবে ব্যবহৃত হলে এ প্রযুক্তি মানুষের কাজকে আরও দ্রুত, দক্ষ ও সৃজনশীল করে তুলতে পারে।

জেডএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমেরিকান সংবিধান দিবস উদযাপন

জাতীয় সংগীত পরিবেশনের সময় ব্যাকগ্রাউন্ডে হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ

সাইবার ঝুঁকি মোকাবিলায় সতর্ক হতে হবে: উপাচার্য আমানুল্লাহ

‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ গড়ে তুলতে ছাত্রদলকে সহযোগিতার আশ্বাস ঢাবি প্রশাসনের

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

চাকসুর ‘আইনের আলো’ বইয়ের মোড়ক উন্মোচন

সুইমিংপুলে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮ হলে রান্নার চুলা দিলেন ছাত্রদল নেতা

ডাকসুর উদ্যোগে ‘মহানবি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন

জাকসুর উদ্যোগে ২১ হলে কম্পিউটার বিতরণ