হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবিতে জলাবদ্ধতা সমস্যার টেকসই সমাধান চায় ছাত্রদল

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতি বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা সমস্যার স্থায়ী ও টেকসই সমাধানের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

সংগঠনটির দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সোমবার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন করেন। এ সময় ছাত্রদলের পক্ষ থেকে সমগ্র বিশ্ববিদ্যালয় এলাকায় জলাবদ্ধতা নিরসনে একটি স্মারকলিপি প্রদান করা হলে প্রশাসক দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এসময় ছাত্রদল নেতারা জানান, সাম্প্রতিক ভারী বৃষ্টিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক, আবাসিক হল ও আশপাশের এলাকায় দীর্ঘ সময় পানি জমে থাকায় শিক্ষার্থীদের চলাচল, আবাসন ও স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। তাই শুধু সাময়িক ব্যবস্থা নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ী সমাধান নিশ্চিত করার দাবি জানান তারা।

এ সময় প্রশাসক আব্দুস সালাম জানান, নীলক্ষেত, নিউমার্কেট ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল-সংলগ্ন এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে এক থেকে দুই বছর সময় লাগতে পারে। তবে আগামী বর্ষা মৌসুম থেকেই এর আংশিক সুফল পাওয়া যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে দুটি ফগার মেশিন সরবরাহ করা হবে বলে জানান তিনি। পাশাপাশি নিয়মিত মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

এ ছাড়া ভবিষ্যতে অতিবৃষ্টির কারণে একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে পাম্পিং ব্যবস্থার মাধ্যমে জমে থাকা পানি দ্রুত অপসারণের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন প্রশাসক।

দীর্ঘমেয়াদি সমাধানের অংশ হিসেবে হল-সংলগ্ন এলাকায় সম্ভাব্যতা যাচাই করে একটি পাম্পিং স্টেশন এবং একটি সাব-পাওয়ার স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয় এলাকায় যানজট নিরসনের বিষয়েও গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, হলের সামনে থেকে নীলক্ষেত পর্যন্ত সড়কে যানজট কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির সভাস্থলে কওমি ছাত্রদের কর্মসূচি, অনুমতি নেই জেলা প্রশাসনের

দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

যুদ্ধ সত্ত্বেও তেল রাজস্ব ও বাজেট লক্ষ্যমাত্রা অর্জন ইরানের

গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুরে জিপিএ-৫ পাওয়া ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

বন্যাবিধ্বস্ত নেপাল পুনর্গঠনে প্রয়োজন ৫ বিলিয়ন ডলার

ইমরানের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন মিয়াঁদাদ, জানালেন মুক্তির দাবি

জার্মানিতে মার্কিনবিরোধী প্রচারণার হিড়িক; বেকায়দায় ট্রাম্পের হাতের পুতুলরা!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান