হোম > শিক্ষা > ক্যাম্পাস

দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক, সচেতনতায় ঢাকা কলেজে কর্মশালা

ঢাকা কলেজ প্রতিনিধি

থ্যালাসেমিয়া সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে ঢাকা কলেজে দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বিটিপিডব্লিউএ) উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ, বাহক শনাক্তকরণ এবং বিয়ের আগে রক্ত পরীক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

রোববার ঢাকা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা কামরুন নাহার মুকুল।

সভাপতির বক্তব্যে কামরুন নাহার মুকুল বলেন, বাংলাদেশে প্রায় দুই কোটি থ্যালাসেমিয়া বাহক রয়েছে। বাহকে বাহকে বিয়ে হলে সন্তানের থ্যালাসেমিয়া রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তাই দেশে দ্রুত এই রোগটি মহামারীর মত ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে সত্তর হাজারেরও বেশি থ্যালাসেমিয়া রোগী রয়েছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এই সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. বেলায়েত হোসেন ।

তিনি জানান, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তরোগ। বিয়ের আগে রক্ত পরীক্ষা করে বাহক শনাক্ত করা এবং বাহক-বাহক বিয়ে এডিয়ে চলাই থ্যালাসেমিয়া প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়। তরুণ প্রজন্মের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা গেলে ভবিষ্যৎ প্রজন্মকে থ্যালাসেমিয়ার বোঝা থেকে অনেকাংশে রক্ষা করা সম্ভব।

আয়োজকরা জানান, বিয়ের আগে থ্যালাসেমিয়া বাহক শনাক্তে রক্ত পরীক্ষা করা অত্যন্ত জরুরি। একজন বাহক ব্যক্তির মধ্যে সাধারণত রোগের তেমন কোনো লক্ষণ না থাকায় তিনি বাহক কি না, তা অনেক সময় বুঝতে পারেন না। তাই থ্যালাসেমিয়া সম্পর্কে সঠিক ধারণা, বাহক শনাক্তকরণ এবং বিয়ের আগে রক্ত পরীক্ষার গুরুত্ব তুলে ধরার মাধ্যমে সামাজিক সচেতনতা বাড়ানোই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।

এ সময় এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহামুদ, ঢাকা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আক্তারুজ্জামান, বাংলাদেশ থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মহাসচিব হাবিবুর রহমান, ঢাকা কলেজ দর্শনের বিভাগীয় প্রধান অধ্যাপক লুতফুন্নাহার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হেড অব অপারেশন এ কে এম জাহিদুল আলম এনসিসি ব্যাংকের প্রধান ফিনানশিয়াল ইনক্লুশন সেল মো. আনিসুর রহমান মজুমদার।

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজের তাগিদ

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

ডাকসুর সাহিত্য পত্রিকা ‘আভাস’-এর মোড়ক উন্মোচন

রৌমারীতে খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ উদযাপিত, র‍্যালি ও পোনা অবমুক্ত

রায়গঞ্জে বিএনপির সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন

‘বিশ্বাসঘাতকতা’ করছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামছে ককরোচ পার্টি

ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ

টেকনাফে বিদেশি এসএমজি ও ৩২৭ রাউন্ড গুলি উদ্ধার, রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার