হোম > শিক্ষা > ক্যাম্পাস

রপ্তানিযোগ্য কৃষিপণ্যের মানোন্নয়নে বাকৃবিতে প্রশিক্ষণ শুরু

প্রতিনিধি, বাকৃবি

দেশের কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, রপ্তানিযোগ্য পণ্যের গুণগত মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম আলী ফকির সিড প্যাথলজি সেন্টারের প্রশিক্ষণ কক্ষে কর্মশালার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অর্থায়নে অনুষ্ঠিত ‘ক্যাপাসিটি বিল্ডিং, গ্রুপ ফরমেশন অ্যান্ড এনহ্যান্সিং অব পটেটো, ম্যাঙ্গো অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্টার’ শীর্ষক এ কর্মশালায় ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

সিড প্যাথলজি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং বিএডিসির গবেষণা সেলের প্রধান সমন্বয়ক ড. মো. নাজমুল ইসলাম। এছাড়া প্রশিক্ষণের কো-অর্ডিনেটর ড. মো. মাহমুদুল হাসান চৌধুরী, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, এই প্রশিক্ষণের বিষয়বস্তু অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। কৃষি উৎপাদন ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সততা এবং পণ্যের মান বজায় রাখা অপরিহার্য। বিএডিসির এ উদ্যোগ অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের ব্যবসা আরও সমৃদ্ধ করতে পারবেন। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে মানসম্মত কৃষিপণ্য রপ্তানির মাধ্যমে দেশের সুনাম বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

জেডএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিলের সুপারিশ পক্ষপাতদুষ্ট

সাংবাদিকদের ওপর হামলা, রাবিতে বিশেষ সিন্ডিকেট সভা ১৫ অক্টোবর

নিয়োগের ১৮ দিনেও ক্যাম্পাসের বাইরে চুয়েটের ভিসি, দায়িত্বে অন্য শিক্ষক

রাকসুর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় সনদ পেলেন ২৮ শিক্ষার্থী

আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত ড. অরুণ কুমার বসাক

ঝুলে আছে স্থাপনা থেকে শেখ পরিবারের নাম বদলের সিদ্ধান্ত

ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা